somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

সবার উপরে মানুষ সত্য

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাসার বাড়িওয়ালী আন্টির বিড়াল এবং কুকুরের প্রতি দারুণ ভালবাসা। উনার চারটা বিড়াল দুইটা কুকুর আছে। বাসাটাকে উনি একটা মিনি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছেন। বাসার সোফা,বিছানাসহ সর্বত্রই কুকুর বিড়ালের সাথে মানুষের সহঅবস্থান। কিছুদিন আগে ওনার একটা বিড়াল মারা গেছে, সেই বিড়ালের কথা বলতে গিয়ে আমার বউয়ের সামনে আন্টি কেঁদেই দিয়েছিলেন,চোখদুটো পানিতে নাকি ছলছল করছিল। কয়েকদিন আগে আন্টিকে দেখলাম একটা বিড়ালকে কোলে নিয়ে রিকশায় উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম
-আন্টি কোথায় যাচ্ছেন? আন্টি বললেন
-বিড়ালটা কিছুই খাচ্ছে না তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার খুবই কৌতুহল হল বিড়ালের ডাক্তারের ভিজিট কত জানার জন্য,আন্টিকে জিজ্ঞাসা করেই ফেললাম। বললেন ৭০০টাকা,আরো একটি তথ্য নিজে থেকেই দিলেন যেমন তিন হাজার টাকা খরচ করে বিড়ালকে ভ্যাকসিন দিয়েছেন।

মাঝে মাঝে বাসার দারোয়ানকে গ্যারেজে আট দশ কেজি সিলভার কার্প, তেলাপিয়া মাছ কাটতে দেখি যেগুলি বিড়ালের খাদ্য। দারোয়ান এর কাছে জিজ্ঞাসা করলাম আন্টি সেদিন বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার কি বলেছে জানেন? বললো
-হ জানি, ডাক্তার নাকি বলেছে বিড়ালের মাছ খেতে খেতে রুচি নস্ট হয়ে গেছে হয়ে গেছে তাই মাংস খাওয়াতে। আন্টি তাই বিড়ালের জন্য ব্রয়লার মুরগি এনেছেন। আন্টির প্রাণীদের প্রতি ভালবাসা অবশ্যয়ই অনুকরণীয়।

কিছুক্ষণ আগে যে দারোয়ানের কথা বলছিলাম যাকে দিয়ে আন্টি বিড়ালের জন্য মাছ কোটায় সেই দারোয়ান আমাকে বেশ সম্মান করে। কারণ আমি তাকে মাঝেমাঝেই দশ বিশ টাকা দেই চা খাওয়ার জন্য,ঈদের সময় ভাল বকশিশ দেই। গত রমজানে দারোয়ান মামা আমাকে বললো,
-আমি এই বাসায় আর কাজ করবো না, আমি বললাম কেন? দারোয়ান মামা বললেন,
-এত বড় দিন ইফতারে শুধু মাত্র একটু ছোলা পিয়াজু মুড়ি আর সেহেরিতে ভাত দেয়। উনি ক্ষুধার কষ্টে চাকুরী ছেড়ে দিতে চান। আমি মামাকে ডেকে আমার বাসায় এনে ভাত খাওয়ালাম। ভাত খেতে খেতে আরো কিছু তথ্য দিলেন যেমন :আন্টির বাসায় তিন ধরনের খাবার রান্না হয়। একটা নিজেদের জন্য, একটা বিড়াল কুকুরের জন্য, আর এক ধরনের খাবার কাজের লোকেদের জন্য।

স্বামী বিবেকানন্দ আজ বেচে থাকলে আর এই গল্প শুনলে আমার মনে হয় 'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর' এই বাণী তুলে নিয়ে বলতেন, 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই '।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
১৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×