somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

১০ টাকায় চাল পেতে চাই না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে চাউলের দাম অনেকের কাছেই একটা অস্বস্তির বিষয়। মোটা চাউলের কেজি ৪৫-৫০ টাকা, চিকন চাউল ৫৫-৭০ টাকা পর্যন্ত। এই দামে চাল কিনতে অনেকেই হিমসিম খাচ্ছেন। চালের এই বর্ধিত দামে কৃষক খুব একটা আহামরি লাভবান হচ্ছে না। কৃষকের পকেটে যাচ্ছে ৩০-৩৫ টাকা আর পুরো টাকাই চলে যাচ্ছে মধ্যস্বত্তভোগীদের দখলে। প্রতিকেজি চাউলে কৃষকের লাভ ২-৫ টাকা। অথচ এই চাউল উৎপাদনের পিছনে রয়েছে কৃষকের এক অমানুষিক পরিশ্রমের গল্প। সাথে উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলছে, সার ঔষধ ডিজেলের দাম আকাশচুম্বী।

একসময় চাউলের বাজার ক্ষুদ্র ব্যাবসায়ীরা নিয়ন্ত্রণ করলেও এখন এই বাজার বড় বড় কোম্পানির সিণ্ডিকেট এর হাতে জিম্মি। বর্তমানে প্রাণ, এসিআই, রশিদএগ্রো মত আট দশটি কোম্পানির হাতে গোটা চালের ব্যবসার নিয়ন্ত্রণ। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ পথে বসার যোগাড় নওগাঁ, পাবনা, কুষ্টিয়া এলাকার হাজার হাজার চাতাল বন্দ হয়ে গেছে এরই মধ্যে, আরো হাজার হাজার বন্দ হওয়ার পথে।

আমরা সবাই কমদামে চাউল পেতে চাই। সেই কমদামটা নিশ্চয় দশ টাকা নয়? এককেজি চালের উৎপাদন খরচ যেখানে ২৫-৩৫ টাকা সেখানে ১০টাকায় চাল খেতে চাওয়াও যেমন অন্যায়, আবার কেউ যদি বলেন আমরা ক্ষমতায় আসলে চাউলের দাম দশ টাকা হবে সেটাও অন্যায়। আমরা কেন কৃষকের পেটে লাথি মেরে তাদের উৎপাদিত ফসল এত কম দামে পেতে চাইবো?আমাদের কৃষক ভাল থাকুক আমরাও কম দামে চাউল পেতে চাই,তাই সিন্ডিকেট এর দৌরাত্ম্য কমানো জরুরি। আমার মতে মোটা চালের যৌক্তিক দাম হওয়া উচিৎ ৩৫-৪০ টাকা চিকন চাউলের দাম হওয়া উচিৎ ৫০-৫৫টাকা।

আমরা দশ টাকায় চাউল খেতে চাই না,আমরা চাই আমাদের কৃষক ভাল থাকুক আমরাও ভাল থাকি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×