somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

একজন প্রান্তির গল্প(২য় পর্ব)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





একদিন নিহাল ভাইয়াকে নিয়ে আমাদের আড্ডায় প্রান্তি হাজির। আমাদের সাথে নিহাল ভাইয়ার পরিচয় করিয়ে দিলো। জানতে পারলাম ভাইয়া আমাদের ডিপার্টমেন্টেরই বড় ভাই,৪র্থ বর্ষের ছাত্র। আমাদের চেয়ে বেশ খানিকটা সিনিয়র হলেও ভাইয়ার সাথে আমাদের ভালই বন্ধুত্ব হয়ে গেল। ভাইয়া একদিন আমাদের ট্রিট দিলেন। বেশ ভালই চলছিল নিহাল ভাইয়ার সাথে প্রান্তির প্রেমের তরী।

এরই মধ্যে আমাদের প্রথম বর্ষের পরিক্ষা এবং রেজাল্ট হয়ে গেছে। দ্বিতীয় বর্ষের ক্লাশ শুরু হয়ে গেছে। একদিন ক্লাশ চলা অবস্থায় প্রান্তি মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। ক্লাশের মেয়েরা ধরাধরি করে প্রান্তিকে ভার্সিটির মেডিকেল সেন্টারে নিয়ে গেল, ভয়াবহ ব্যাথায় চিৎকার করছিল সে । এত সুন্দর মেয়েটা যার হাসি দেখলেই মন ভাল হয়ে যায়, কিন্তু এ ধরনের কান্না দেখার অভিজ্ঞতা সেটাই ছিল প্রথম। ভার্সিটি মেডিকেলের ডাক্তার পেইন কিলার দিয়ে কষ্ট কিছুটা কমিয়ে দিলেন।

পরেরদিনই প্রান্তির বাবা মা তাকে নামকরা একটি হাসপাতালে ভর্তি করে দিল। নানা পরিক্ষা নিরিক্ষার পর জানা গেল প্রান্তির শরীরে মরণ ব্যাধি ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। আমরা বন্ধুরা সবাই আকাশ থেকে পড়লাম। এত সুন্দর একটা মেয়ে এই পৃথিবীতে থাকবে না এটা আমরা মেনে নিতে পারছিলাম না। ইতিমধ্যেই নিহাল ভাইয়ের সাথে প্রান্তির সম্পর্কের বিষয়টি প্রান্তির বাবা মা জেনে গিয়েছে। উনারা বিষয়টি বেশ ভালভাবেই মেনে নিয়েছেন। এরই মধ্যে প্রান্তিকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়ে গেল। শুরু হয়ে গেলে মরনব্যাধি ক্যান্সারের সাথে প্রান্তির যুদ্ধ। আমরা মাঝেমাঝে দেখতে যেতাম, কিন্তু কেমোথেরাপির এই ভয়াবহ সময়গুলোতে নেহাল ভাইয়া সবসময় প্রান্তির পাশে ছিলেন। নেহাল ভাইয়ার এই ভালবাসা আমাদেরকে মুগ্ধ করলো।

একসময় কেমোথেরাপি শেষ হল। প্রান্তি ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠলো,এবং আমাদের সাথে ক্লাশে যোগ দিল। ডিপার্টমেন্টের স্যারেরা এবং আমারা সবাই যথাসম্ভব সাহায্য করলাম যাতে সে অসুস্থতার সময়ের পড়াশুনার ক্ষতি পুষিয়ে নিতে পারে। নম্বর একটু কম পেলেও সেও আমাদের মতই সেকেন্ড ক্লাস পেয়ে গেল।

এরই মধ্যে নিহাল ভাইয়া পড়াশুনা শেষ করে চাকুরী খোজার উদ্দেশ্যে ঢাকায় চলে এসেছিল। কিছুদিনের মধ্যে একটি চাকুরীও পেয়ে গেলেন। আমরা খুবই খুশি নিহাল ভাইয়া ভাল চাকুরী পেয়ে গেছেন, তখন আমরা প্রান্তিকে প্রায় বলতাম তোদের বিয়ে কবে? প্রান্তি শুধুই হাসে, সেই হাসিখুশি প্রান্তিকে ফিরে পেয়ে আমরাও অনেক খুশি।

(আগামী পর্বে সমাপ্ত)
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×