somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

সিনিয়র সিটিজেনদের জন্য ভালবাসা

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন বয়স্ক মানুষ শিশুর মতই অসহায়। সারাজীবন যিনি তার সন্তানদের জন্য পরিশ্রম করেছেন, যা উপার্জন করেছেন তা যক্ষের ধনের মতই আঁকড়ে ধরে রেখেছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সেই সন্তানই যদি তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কিংবা কারণেঅকারণে অপমান করে তবে পিতা/মাতার জন্য সেই অপমান সহ্য করা অসম্ভব।

উপরের কথাগুলো যে প্রসঙ্গে আসলো তাহলে সেটাই বলি। কয়েকদিন অগে দৈনিক জনকণ্ঠ পত্রিকার খবর ছিল একজন ৯০ বছরের বৃদ্ধের আত্মহত্যা।যিনি জনতা ব্যাংকের একজন সাবেক জি এম। এত বৃদ্ধ একজন মানুষ কি কারণে আত্মহত্যা করতে পারেন?যতদুর জেনেছি তিনি সন্তানদের উপর অভিমান করেই আত্মহত্যা করেছেন। এই ভদ্রলোক উনার চাকুরী জীবনে উপার্জিত সকল অর্থ জমিজমা সারা জীবন যক্ষের ধনের মত আগলে রেখেছিলেন,শেষ বয়সে নিজের সব সম্পতি ব্যাংক ব্যালেন্স সন্তানদের মধ্যে ভাগ করে দেন। এরপর থেকে ভদ্রলোক সন্তানদের কাছে মুল্যহীন হয়ে পড়েন। তখন থেকেই উনার ভাগ্যে জোটে অবহেলা। মুলত: সন্তানদের উপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেন।

ঘটনাটি আমাকে ভিষনভাবে নাড়া দিয়েছে। তাই এইসব সিনিয়র সিটিজেনদের জন্য আমার কিছু কথা আছে(ভুল হলে ক্ষমাপ্রার্থী)।

১।নিজের সম্পদ মৃত্যুর আগে ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিবেন না(তবে মৌখিক বণ্টন হতে পারে যাতে ছেলেমেয়েদের মধ্য দ্বন্দ্ব তৈরি না হয়)

২।প্রথমেই ভাববেন এই সম্পদের মালিক আমি নই তাই সম্পদের প্রতি মায়া দেখাবেন না। সামর্থ্য অনুযায়ী খরচ করুন। শারিরিক সামর্থ্য থাকতে থাকতে দেশ বিদেশ ঘুরে দেখুন। হজ্জ করুণ গরিবদের মধ্যে দান করুণ।

৩। সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যাওয়া আপনার দায়িত্ব নয়। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুণ। সামর্থ্য থাকলে বিদেশে পাঠিয়ে পড়াশুনা করান। সন্তানের জন্য ভাল খাবার,ভাল পোশাকের ব্যবস্থা করুণ।

৪। নিজের এবং নিজের স্ত্রীর জন্যও ভাল পোশাক এবং সুচিকিৎসার ব্যবস্থা করুণ।

৫।ছেলেমেয়ে,ছেলের বউ,জামাই, নাতিনাতনি, সবাইকে প্রচুর গিফট দিন।

এভাবে দুইহাতে টাকা খরচ করার কারণটা এবার বলি। আপনার মৃত্যু পর এমনিতেই এই সম্পাতির মালিক হবে আপনার সন্তানেরা। তাই আপনার সম্পদ নিজ হাতে খরচ করুণ, যদি আপনি কৃপণতা করেন তবে আপনার মৃত্যুর পর সন্তানরা বলবে বাবা আমাদের কোন শখই পুরণ করেননি। মৃত্যুর পরও আপনি কৃপণই রয়ে যাবেন। অথচ আপনার সব সম্পদ সন্তানদেরই দিয়ে গেছেন। আর যদি আপনি সন্তানদের চাহিদাগুলো পুরন করে যান তবে ফ্যামিলির সদস্যরা ওগুলো সারাজীবন মনে রাখবে। বিভিন্ন প্রসঙ্গ আসলেই বলবে বাবা আমাকে এটা দিয়েছিল ওটা দিয়েছিল। এখানে ওখানে বেড়াতে নিয়ে গিয়েছিল। আপনার মৃত্যুর পর সন্তান ভুলেও একবার বলবে না এই সম্পদের মালিক আমার বাবা।

সব সন্তানই যে একরকম হবে তা নয়, তবে সমাজে খারাপ দৃষ্টান্তও কম নয়।

সিনিয়র সিটিজেনদের জন্য অনেক ভালবাসা রইলো।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×