somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

ও ডাক্তার

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন পরিচিত, অল্পপরিচিত, আত্মীয়স্বজনসহ চেনাঅচেনা হাজার হাজার মানুষকে দেখছি চিকিৎসার জন্য ভারত যেতে। চিকিৎসার জন্য ভারতমুখী মানুষের স্রোতই বলে দেয় এদেশের ডাক্তারদের প্রতি মানুষের আস্থাহীনতার কথা।মধ্যবিত্তরা ভারত যাচ্ছে আর উচ্চবিত্তরা এদেশে চিকিৎসার কথা ভাবতেও পারেন না,তারা যাচ্ছেন সিঙ্গাপুর, লন্ডন। এই আস্থাহীনতা একদিনে তৈরি হয়নি,এদেশে প্রতিদিনই ডাক্তারদের ভুল চিকিৎসার বলি হয়ে শতশত মানুষ মারা যাচ্ছে যাদের সব খবর পত্রিকার পাতায় আসে না।

২০১৭ সালে নভেম্বর মাসের খবর ছিল পেটে বাচ্চা রেখেই সেলাই। খবরটি এমন ছিল, কুমিল্লার গৃহবধূ খাদিজা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারেন তিনি জমজ বাচ্চার মা হতে চলেছেন। কিন্তু কুমিল্লার সিভিল সার্জন হোসনে আরা অস্ত্রপাচার করার পর জানান খাদিজার একটাই বাচ্চা হয়েছে আর একটি টিউমার। তিনি একটি বাচ্চা পেটের ভিতর রেখেই সেলাই করে দেন।খাদিজার আত্মীয়স্বজনরা যখন অন্য বাচ্চার কথা জানতে চান তখন হোসনে আরা বলেন সেটি বাচ্চা নয় টিউমার। পরবর্তীতে টিউমার ভেবে অপারেশন করতে গিয়ে পেটের ভিতর মৃত বাচ্চা পাওয়া যায়। এই হচ্ছে ডাক্তারির নমুনা।

এখন বাংলাদেশে বাচ্চা ডেলিভারি মানেই সিজারিয়ান ডেলিভারি।পৃথিবীর অনন্যা দেশে যেখানে সিজারিয়ান ডেলিভারিকে নিরুৎসাহিত করা হয়। সেখানে আমাদের দেশে নরমাল ডেলিভারি বিষয়টি স্বপ্নেও ভাবতে পারবেন না। এর পিছনে রয়েছে ডাক্তারদের অর্থলাভী মনোভাব।


আমার চাচা ব্লাড ক্যান্সারে মৃত্যুর আগে আমার কাছে আফসোস করে বলেছিলেন। প্রথম থেকে আমার চিকিৎসা যদি ইন্ডিয়াতে করা হতো তাহলে আজ আমাকে মরতে হতো না। চাচার এই কথাটা এখনো আমার কানে বাজে।
প্রথম কয়েক বছর বাংলাদেশের ডাক্তাররা উনার শরীরে কোন রোগই খুজে পাচ্ছিলেন না। মৃত্যুর মাত্র দুইমাস আগেই ধরা পড়ে উনার ক্যান্সার। কাকার সেদিনের সেই বাচার আকুতির কথা ভাবলে বুকটা হাহাকার করে উঠে।


বর্তমানে যে ডাক্তাররা চিকিৎসা করছেন তারা কেউ প্রশ্নফাস জেনারেশনের ডাক্তার নন। এরা সবাই পড়াশুনা করেই ডাক্তার হয়েছেন,তাদেরই এই অবস্থা। এবার বুঝুন ফাস হওয়া প্রশ্নে পরিক্ষা দিয়ে পাস করে যারা ডাক্তার হচ্ছেন তারা আমাদের কেমন চিকিৎসা করবে? আমাদের ভবিষ্যৎ ডাক্তাররা কেমন চিকিৎসার করবেন সেটা ভাবলেই আতকে উঠি।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×