somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

বোরোধান কাটার উৎসব

০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখন গ্রাম বাংলায় চলছে বোরো ধান কাটার উৎসব। গত বছর আগাম বন্যায় নষ্ট হয়েছিল সব পাকা ধান, এ বছর সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ধানের বাম্পার ফলন হয়েছে। যদিও গতকয়েক দিনের ঝড়ে পাকাধানের কিছুটা ক্ষতি হলেও সোনালি ধানের ম-ম গন্ধ এখন বাংলার আনাচে কানাচে। কৃষাণ কৃষাণীর ব্যস্ততার শেষ নেই।


যে চাল আমরা সহজেই দোকান থেকে কিনে ফুটিয়ে ভাত খাচ্ছি,কিন্তু চালের প্রতিটি দানায় রয়েছে কৃষকের অমানুষিক পরিশ্রমের গল্প। যে গল্প আমরা সবাই জানি কিন্তু আমরা ভাবে দেখিনা। আমরা ভাবতে ভালবাসি  কৃষক চাষ করবে ওটাইতো তার কাজ। আর আমরা শহরে বসে কমদামে চাল কিনে খাবো এটা আমাদের অধিকার।চালের দাম বাড়লে যে পরিমাণ কথা হয় অন্যকোন পন্যের ক্ষেতে তার সিকিভাগও হয় না।  আচ্ছা আদিম যুগের মত যদি নিজের খাবার নিজেকেই উৎপাদন করতে হতো তাহলে আমরা কি করতাম?এই মহান কৃষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ নয়?আজ আমি আলোচনা করবো ধনের চারা উৎপাদন থেকে শুরু করে আমাদের ভাতের হাড়ি পর্যন্ত আসতে কৃষকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা নিয়ে।ধানের চাষ শেখানো এই পোষ্টের উদ্দেশ্য নয়।

ধান উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে ভাল বীজ সংগ্রহ করা, অতঃপর বীজতলা তৈরি, এবং চারা উৎপাদন করা।

জমি প্রস্তুত করা
জমিকে ভালভাবে চাষ দিয়ে, পানি এবং সার প্রয়োগ করে চারা রোপনের উপযোগী করা হয়।

চারা রোপণ
অতঃপর চারা রোপণ করতে হয়। শুধু করলেই হয় না সার,  কীটনাশক প্রয়োগ করতে হয়। এবং নিয়মিত পানি দিতে হয়।

একসময় ধানের চারাগাছ আস্তে আস্তে বড় হতে শুরু করে। কাচা ধানের শীষ বের হতে শুরু হয়।কাচা ধানের শীষ একসময় পাকতে শুরু হয়।



এবার ধান কাটে ঘরে আনার পালা, ঘরে আনা, মাড়াই করা, শুকানো,সিদ্ধ করা, আবার শুকানো, এরপর মেশিনে চাল তৈরি করা হয়।
এতগুলো ধাপ পার করে চাল বাজারে আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা শুধুমাত্র যারা সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত তারাই জানেন।

অতঃপর বিভিন্ন মধ্যসত্ত্বভোগীদের হাত ঘুরে চাল বাজারে আসে। এরপর আমাদের ভাতের হাড়িতে আসে।


এই প্রক্রিয়াগুলি সবই সবার জানা তবুও কৃষকের অবদান মনে করিয়ে দিতেই এই পোষ্টের অবতাড়না।

ছবি:গুগল
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×