somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

পেটুক (রম্য লেখার ব্যর্থ চেষ্টা)

১১ ই মে, ২০১৮ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাওয়া দাওয়ার প্রতি কোনদিনই আমার তেমন লোভ ছিল না। মোটামুটি মোবাইল এ চার্জ দেওয়ার মত পেটটাকে কোন রকম চার্জ দিতে পারলেই খুশি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ পড়ার সময় পৃথিবীর সবচেয়ে জঘন্য খাবার হাসিমুখে খেয়ে এসেছি। ভাতের ভিতর মাছি দেখলে মাছিটাকে তুলে ফেলে দিয়ে ভাত খেয়ে নিয়েছি। কিন্তু ইদানিং খাবারের প্রতি বেশ লোভ বেড়েছে, এটা আমার এক কলিগ বড় ভাইয়ের প্রভাবে। প্রতিদিন অফিসে লাঞ্চের সময় খাবার টেবিলে বসে ওনার খাবারের গল্প শুনতে শুনতে খাবারের প্রতি লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে।এখন প্রতি শুক্রবার মনে হয় একটু পোলাও মাংস,বিরানি খাই।

পেটুক মানুষ যেখানেই যাক শুধুই খাবারের গল্প। আজ আমার সেই প্রিয় কলিগ বড় ভাইয়ের খাবারের গল্প বলি। উনার ওজন ১২০+ হবে,ডায়াবেটিস, ব্লাড প্রেশার সবই উনার নিত্যসঙ্গী। খাবারের বেলায় যেমন ভোজনরসিক কথাবার্তাতেও খুব রসিক মানুষ। উনি মাঝে মাঝেই ফেসবুক টাইমলাইন এ বিভিন্ন মজার মজার রান্নার রেসিপি শেয়ার দিয়ে থাকেন। উনার বক্তব্য হচ্ছে- পৃথিবীতে এসেছো আল্লাহ তোমাকে খাওয়ার সামর্থ্য দিয়েছেন তুমি খাও। যদি না খাও তবে একদিন আল্লাহ তোমাকে বলবে, 'এই ব্যাটা তোকে খাওয়ার সামর্থ্য দিয়েছিলাম তুই খাসনি ক্যান আজ তোর বিচার হবে'। উনি এই বিচারের ভয়েই প্রতিদিন পোলাও, বিরানি, বড় বড় মাছ, মাংস সাবাড় করেন। আর বাজারে বড় বড় মাংস কিনেন, তবে তিনি মুরগী অপছন্দ করেন উনার ভাষ্য হচ্ছে মুরগীর মাংস রোগীর খাবার।

উনার শাশুড়ি উনাকে একদিন ফোন দিয়ে বললেন কাল তোমাদের সবার দাওয়াত(মানে উনার পুরো পরিবারের) উনি ভাবলেন কি না কি রান্না করে, পরে দেখা যাবে শাকপাতা,মাছ, ডাল রান্না করে খাইয়ে বিদায় দিয়ে দিয়েছেন। তখন আর কিছুই করার থাকবে না । তাই উনি তখনই বললেন, ঠিক আছে আম্মা কাল আমরা চলে আসবো, আপনার হাতের পোলাও মাংস খুব মজা লাগে। এবারতো আর পোলাও রান্না না করে উপায় নেই,যেহেতু জামাই খেতে চেয়েছি।

আর একদিন উনার এক আত্মীয় উনার সাথে খেতে বসেছেন তিনি(আত্মীয়) নিজে না খেয়ে শুধু উনার খাওয়া দেখছেন আর নানা মন্তব্য করছেন। যেমন - এত খাস না অকালে মরে যাবি ইত্যাদি। উনি তখন বললেন আপনারা নিজেরাও খাবেন না আবার অন্যকেও খেতে দিবেন না, এই কথা শুনে ব্যাচারা আত্নীয় একেবারে চুপসে গেলেন।

এই গল্প থেকে আমরা কি শিখলাম?
শিখলাম দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর,আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো।

উৎসর্গ : পোষ্টটি রাজীব নুর ভাইকে উৎসর্গ করলাম, কারণ গতকাল আমার সাড়ে তিন হাত মাটি জুটবে তো পোষ্টটিতে উনার মন খারাপ হয়েছিল তাই পোষ্টটি মন ভাল করার প্রয়াস।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ রাত ১০:০১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×