somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

এ জাল থেকে মুক্তি মিলবে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং একটা ভাবনা মাথায় মধ্যে বাসা বেধেছে, এটা শুধু আমার ভাবনা নয়, এ সময়ের অধিকাংশ মানুষেরই ভাবনা এমনটিই হওয়ার কথা।
সারাদিন আমরা কি করছি? আমি নিজের কথাই বলি-
আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে অফিসে যাচ্ছি । যানজটের এই শহরে অফিসে যেতে যেহেতু দুই আড়াই ঘন্টা সময় লাগে, তাই বাসে উঠে সিটে বসতে পারলেই প্রথম কাজ হচ্ছে সেলফোনটা বের করে অনলাইন দুনিয়ায় ডুবে যাওয়া। এভাবেই যানজট পেরিয়ে একসময় অফিসে পৌঁছে যাই অতঃপর অনলাইন দুনিয়া থেকে ১৫-২০ মিনিটের বিরতি।

অফিসে পৌছে সহকর্মীদের সাথে কুশল বিনিময়ের পর আবারো শুরু হয় অফিসের কম্পিউটার স্ক্রিনে অফিসের কাজকর্ম। টানা আট ঘন্টা এভাবেই কখনো কম্পিউটার মনিটরে আবার কখনো মোবাইল স্ক্রিনে চোখ রাখছি। অফিস শেষে আবারও গাড়িতে দু'ঘন্টা মোবাইল স্ক্রিনে চোখ রাখতে রাখতে বাসায় ফিরছি।

বাসায় ফিরে আবারও রাত ১০-১১টা পর্যন্ত টিভি স্ক্রিনে চোখ রাখছি খবর এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য। এটাই এখন আমার মত অধিকাংশ মানুষেরই প্রতিদিনের রুটিন।


কিছুদিন আগে আমাদের পাড়ার পাচটা ছেলেকে রাস্তার পাশে বসে আড্ডা দিতে দেখলাম। বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে। কিন্তু এদের আড্ডার ধরণ একটু ভিন্ন। সবাই একই জায়গায় পাশাপাশি বসে আছে কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না যে যার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। প্রায় দুই ঘন্টা পর নিজের কাজ সেরে পুনরায় যখন আবারও ফিরে এলাম, দেখলাম ছেলেগুলো সেই একই জায়গায় বসে আছে এবং একই ভাবে যার যার মোবাইল নিয়ে ব্যস্ত আছে।

আমাদের সময় বন্ধুদের আড্ডা মানেই ছিল কতরকম গল্প, হাসি,ঠাট্টা, গান আর এইসময়ের আড্ডায় কি সেই প্রাণ আছে?আমারা প্রযুক্তির জালে ধীরে ধীরে বন্দী হয়ে যাচ্ছি। জেগে থাকা সময়ের বেশীরভাগই কোন না কোন স্ক্রিনে চোখ রাখছি।

এ জাল থেকে কি কোনদিন আমাদের মুক্তি ঘটবে? আর কি কখনো ফিরে আসবে সেই প্রাণউচ্ছল আড্ডা? নাকি দিনে দিনে আমরা এক একজন যন্ত্র মানবে পরিণত হবো?
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×