
'মাশরাফি' যাকে পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। অন্য কোন দেশের খেলোয়াড় হলে হয়তো অনেক আগেই চলে যেতেন বাতিলের খাতায়। কিন্তু এটা বাংলাদেশ এখানে মাশরাফি আমাদের প্রাণ ভোমরা। পৃথিবীর ইতিহাসে এমন কোন খেলোয়াড় খুজে পাবেন না যিনি এতটা ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলেন। গতকালের খেলায় মাশরাফি রুবেলের বলে শোয়েব মালিকের যে ক্যাচটি নিয়েছেন, কে বলবে এই লোকটির পায়ে সাত সাতবার সার্জারি করা হয়েছে?
আফগানদের সাথে মাশরাফি একটু বেশি রান দিয়ে ফেলেছিল, ব্যস কিছু ফেসবুক ক্রিকেট বোদ্ধারা বলেতে শুরু করেছিল 'মাশরাফির এখন বিদায় নেওয়া উচিত'। হে ফেসবুক ক্রিকেট বোদ্ধারা তোমরা শুধু ওর বেশি রান দেওয়াটাই দেখলে আর ও যে আফগানদের দুজন সেট ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনলো সেটা দেখলা না। আচ্ছা মাশরাফিকে না হয় বাদই দিয়ে দিলাম ,মাশরাফির বিকল্প একজন বোলারের নাম বলুন? সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া খুজলে একজনও পাবেন না। মাশরাফি যাই খেলুক ও মাঠে থাকাই আমাদের জন্য বিরাট প্রাপ্তি।
শহীদ জুয়েল যে স্বপ্ন দেখতেন তা পুরুণ হচ্ছে আজ এই মাশরাফির হাত ধরেই । এমনিতেই ও আর খুব বেশিদিন খেলতে পারবে না, তাই ও যতদিন খেলে, খেলতে দিন। এই মাশরাফির জন্য হলেও এবারের এশিয়া কাপ জেতাটা বাংলাদেশের জন্য জরুরী।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




