somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৯শে এপ্রিল ১৯৯১

২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯শে এপ্রিল ১৯৯১, তারিখটা কি আপনাদের মনে আছে? বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া প্রলয়ংকরী একটা রাত। যা সরাসরি দেখার সৌভাগ্য বা দূর্ভাগ্য যাই বলুন আমার হয়েছে।

ঐ সময়ে আমরা কক্সবাজার এ থাকি বাবার কর্মক্ষেত্রর সৌভাগ্যে। সপ্তাহটা আর অন্যান্য সপ্তাহ গুলির মতোই স্বাভাবিক ভাগে চলছিল, ২৬ কি ২৭ তারিখ থেকে আকাশ মেঘলা হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে, আর আবহাওয়াটা একটু অন্য রকম হয়ে যায় (কিছুটা দম বন্ধ অবস্থা হলে যেমন হয়)।

২৯ তারিখ, বিকেলে আমি ঘরের কিছু কাজের জন্য বাজারে যাই এবং তারাতারি ফেরৎ চলে আসি, সম্ভাব্য বেশী বৃষ্টির হাত থেকে বাচার জন্য। রাত ৮টার দিকে বিটিভির খবরে শুনি ৭ নং সিগন্যাল চলছে, যা পরবর্তীতে স্লাইকোন এর রুপ ধারন করে মাঝরাতে কক্সবাজার উপকুলের দিকে এগিয়ে আসছে। যার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২১০ কি.মি.। এরই মধ্যে আমরা বাতাসের তীব্রতা টের পাচ্ছি তখন বাজে মাত্র রাত ৮.১৫মি., ৮.২০মি. এর দিকে ইলেক্ট্রিসিটি চলে যায়। বাবা যেহেতু উচ্চ পদস্ত সরকারী কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডাক পড়ল ঘূর্ণিঝড় কন্ট্রোল রুমে। বাবা চলে গেলেন তার ডিউটিতে আর বাসায় রইলাম আমরা চার ভাইবোন ও মা।

যত রাত হচ্ছে ততই ঝড়ের গতি বাড়ছে। আমরা সরকারী কলোনীর একটি তিনতলা বিল্ডিং এর তিনতলায় থাকতাম। প্রায় রাত ১১টার দিকে বাতাসের গতি এত বেড়ে যায় যে বিল্ডিং এর সিড়ি কোঠায় থাকা টিনের চাল গুলো সবকয়টা একে একে উড়ে যায়। যদি ভুমিকম্প হয় তাহলে বিল্ডিং থেকে নেমে যাওয়ার জন্য আমরা সহ বিল্ডিং এর অন্যান্য বাসিন্দার প্রস্তুত হয়ে আছি। এরই মধ্যে চলছে ঘরের পানি মোছার কাজ, বাতাসের তোরে ভেন্টিলেটর দিয়ে ঘরের ভেতর পানি ঢুকছে। ভোর ৩টার দিকে কাজিনের রেখে যাওয়া রেডিওটা চালু করলাম আর তখনই শুনলাম বিশেষ খবরে ৮ নং মহাবিপদ সংকেত চলছে, আর বিস্তারিত শুনার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ভোর ৪.৩০ মিনিট এর দিকে বাতাসের তীব্রতা কমে এসে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে এবং আমরা ঘুমাতে যায়।

পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকালাম তখন দেখলাম স্বচ্ছ নীল আকাশে সাদা তুলার মতো মেঘ আর দারুন বাতাস। এ দেখে বুঝার কোন উপায় নাই যে, গত রাতে এই শহরের উপর দিয়ে কি তান্ডব বয়ে গেছে। নাস্তা খেয়ে আমি আর আমার এক বন্ধু দুইজন দুইটা সাইকেল নিয়ে শহরের অবস্থা দেখতে বের হলাম। প্রথমেই গেলাম এয়ারপোর্ট সেখানে গিয়ে দেখি রানওয়েতে প্রায় ৬ ইঞ্চি বালুর স্তর পরে আছে। এরপর একে একে বিভিন্ন যায়গা ঘুরে সী বিচ এলাকায় গেলাম, ঐ খানে যেতে গিয়েই প্রথম ধাক্কা খেলাম। হোটেল শৈবাল, মোটেল প্রবাল, উপল এর সীমানা প্রাচীর বলে কিছুই সব ভেঙ্গে মাটির সাথে মিশে আছে এবং বিচের রাস্তা কিছুতা অংশ এমনভাবে উল্টে আছে যেন মনে হচ্ছে কেউ কেটে রাস্তা উল্টিয়ে রেখেছে আর সাগর তো উত্তাল।

পরবর্তী অংশ আগামী পর্বে।
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

২৪/৭

লিখেছেন রাজীব নুর, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন

×