somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কফি

১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন কোন একটা বিশেষ দিন ছিল কিন্তু কি বিশেষ দিন সেইটা মনে করতে পারতেসিনা। দোস্তদের সাথে গেসিলাম ঢাকা ভার্সিটি ক্যম্পাসে। আমি ছটোবেলা থেকে জানতাম মানুষ ইন্টারমেডিয়েট পাস করে ঢাকা ভার্সিটিতে পরে না হয় কোন কলেজে ডিগ্রী পরে। তাই ধইরায় নিসিলাম এইটাই আমার ভবিষ্যৎ ঠিকানা কিন্তু ভাগ্যের ফেরে ঠিকানা বদলায়া গেলেও মনের মধ্যে ডি,ইউ, এর জন্য একটা সফট কর্নার থাইকা গেসে। তাই যখন ঢাকাই আসতাম কোন ছুতা পাইলেই সাহবাগের বাসে উইঠা পরতাম। যাই হউক কফির গোপ্প করতে গিয়া নিজের প্যাচাল পারা শুরু করসি। রাজু ভাস্কর্জএর কাসে আইসা দেখি সরোয়ার্দি উদ্দানে ফ্রী কফি বিতরন করতেসে নেস্‌ক্যাফে থেইকা। আমার আবার ফ্রী দেখলে আর কিছু ভাল্লাগেনা। সব গুলারে নিয়া দউর দিলাম। সবাইরে প্রমান সাইজের প্লাষ্টিকের কাপে কইরা কফি দিল। হাতে কাপ নিয়া বেশ একটা ভাব আইসা পরল। তখন আর নিজেরে টিনের ঘর থেইকা আসা কোন পাব্লিক মনে হইতেসিল না মনে হইতেসিল আমিও বুঝি আমন তলাই থাকি জেইখানে জাইতে লিফট লাগে। খুব ভাবে চুমুক দিতে থাকলাম। টং দোকানের দুই কাপ চা তিনজনে ভাগ কইরা খাওয়া অভ্যাস সেইখানে এতগুলা কফি খাওয়া অনেকটা সাস্তির মত হইয়া গেল। মনে মনে আনুশের গান আওড়ায়তেসিলাম "কি করি আমি, কি করি!!" কফি না খাইতে পাইরা ফালাই দিলে মাইনসে আবার ছটোলোক ভাব্বোনাতো! আত্মকা পিসন থেইকা কে যেন সার্ট ধইরা টান দিয়া কইলো "ভাইজান একটু দেন।" মোনটা হাল্কা হয়া গেলো মনে হইলো আকাশ থেইকা অবতার নামসে আমারে উদ্ধার করার জন্য। পিসন ফিরে দেখি ৪ কি ৫ বৎসরের পুঁচকে এক ছেলে কাঁধে একটা প্লাষ্টিক সেইটাতে অনেক গুলা ব্যবহৃত কাপ আর গায়ে জামা নাই পেট টা ফুলে ইয়া ঢোল হয়ে আসে। দেইখা আমি তো থ, মুখে আর পেটে কফি গরায়া গরায়া পরসে তার দাগ লেগে আসে, দেখলেই বুঝা জাইতেসে অর পেটটা যে ফুলসে অর্ধেক তার করিয়াসে কৃমি অরধেক তার কফি। যদিও কোন কিছু বুঝতে আমার ক্লাশে বেশ খানিকটা সময় লাগত কিন্তু তখন আমি বুইঝা ফালাইসিলাম এই পোলা আমার মত সবার কাসে কফি চায়া খাইতেসে। আর ওর মত আশপাশে আরো যত টকাই আসে সব গুলার এক, অবস্থা কফি খায়া পেট ঢোল করসে। আমি তখন ওরে ডাক দিয়া বললাম "কিরে তুই এত কফি খাইসস ক্যান! সাত দিন তো ঘুমাইতে পারবিনা খালি দউড়ের উপর থাকবি।" ওই পিচ্চিরও তেড়া উত্তর "ক্যান আমি টোকাই বইলা কি কফি খাইবার মানা?" আমি হাফ টাস্কি খাইয়া কইলাম "আমি কইসি মানা?! কইলাম এত কফি খাইলে তো ভাত খাইতে পারবিনা।" আবার ঘারটা তেড়া কইরা কইল "ভাত জ্যান না খাইতে ওই তাই তো কফি খাইতেসি।" এইবার আমি ফুল টাস্কি খাইয়া গেলাম। আমি কফি ওয়ারল্ডে গিয়া দেখসিলাম অনেকেই খুব দাম দিয়া কফি কিনে খাইতেসে, ওইটা হইত তাদের প্যাশন এবং তাতে আমার আপত্তি নাই কারন কফি বানানই হইসে এইরকম সুন্দর কইরা টাইম পাস করা আর কাজ করার স্পৃহা ফিরায়া আনার জন্য, আর আমি কফি খাইতেসি ফ্রী পায়া ভাব ধরার জন্য আর এই পিচ্চি কফি খাইতেসে তার ভাত কেনার টাকা বাচানোর জন্য। কফির যে এইরকম লাঞ্চ বা ডিনার হিসাবে কোন ব্যবহার থাকতে পারে আমি নিশ্চিৎ হয়ে বলত পারি সেটা হাওয়ার্ড শাল্টয্‌(স্টার বাক্‌স) এরো জানা নাই। আমার বিস্মিত ভাব দেইখা পলায় বুঝল আমার কাসে ফাইদা নাই তাই ঘুইরা দোস্তের কাসে কইলো "ভাইজান আমারে একটু দিবেন।"

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×