গল্পের শুরু ২ জনকে নিয়ে।ধরি নাম হল ক এবং উ।ফেইসবুকেই পরিচয় । আস্তে আস্তে চ্যাট শুরু হল । ফোন নাম্বার আদান প্রদান হল ।এরপর শুরু হল কথা । দুইজন ই খুব দুর্বল হয়ে যায় ধীরে ধীরে । এরপর দেখা সাক্ষাত হল । দুইজন ই দেখতে ফিরতে মা শা আল্লাহ্ ।সমস্যা ছিল অন্যখানে । মেয়ের তো বুক ফাটে কিন্তু মুখ ফোটেনা ।অন্যদিকে ছেলে ক্যারিয়ার আগে বানাবে তারপর বিয়ে শাদি ।যাই হোক মেয়েদের পিছনে ছেলেদের লাইন লেগে থাকেই। সুন্দরী হলে ত কথাই নাই । উ কিন্তু সেরকম মেয়েই ছিল । ক সেটা বুঝত । তারপরেও ক কখনও প্রেম নিবেদন করতে পারেনাই ।এভাবে বছর দুই এক পার হয় । বাট তারা গভীর অপ্রকাশিত ভালবাসা তেই রয়ে যায়। একদিন উ এর সেই রাগ উঠে । হাসতে উ, কাঁদতে উ, সবসময় উ কিন্তু মুখ কেন ফোটে না ক এর । বিশাল এক ঝগড়া হয় দুইজন এর । তারপর থেকে যোগাযোগ কমতে থাকে । ফেইসবুকে ঠিকই একটিভ দুইজন ই । মাঝে মাঝে চ্যাট ও হয়। অদ্ভুত না? মেয়েটা যে কি পরিমান কষ্টে জীবন কাটায় কারো সাথে বলতে পারেনা । কাছের বন্ধুরা জানত। বাট কি করার ? মেয়েটা সিদ্ধান্ত নেয় এত বছর অপেক্ষার পরেও যেহেতু কোন প্রকাশ হলনা সে মুভ অন করবে । আসলে মুভ অন এর অর্থ ছিল ক কে ভুলে যাওয়া মাত্র । বাট জীবন আসলেও অদ্ভুত । ফেইসবুক এ পরিচয় হয় তার স এর সাথে । স খুব ফ্রেন্ডলি ভাবে মিশতে শুরু করে উ এর সাথে শুধু ফেইসবুক এই। এমন কি ফোন আদান প্রদান ও হয়নি । কিন্তু স ঠিকই দুর্বল হতে থাকে । উ তখনও চিন্তাও করেনি এসব । ফোন আদান প্রদান হল একদিন। বাট স এতই লাজুক টাইপ ছিল ফোন দেয়নি ২ মাসেও । কিন্তু মেসেজ হত দুইজনের খুবি সাধারন টাইপ । একদিন দেখা করে দুইজন । স আরও ভালোবেসে ফেলে ।হয়ত সেটা আচ করেই উ বলে দেয় স কে তার জীবন এর ঘটনা । কি হবে সামনে ? সঙ্গেই থাকুন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।