somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্ত -বর্ষা,দাম্পত্য কলহ মিটিয়ে আবার একত্রে হচ্ছেন !!!!!! :D:D:D:D:D:D

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে ঘোলা জল পরিষ্কার হচ্ছে। দাম্পত্য কলহের গুমোট আবহাওয়ার কারণে অনন্ত-বর্ষার মনের আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করেছে। জোড়া লাগছে অনন্ত-বর্ষার সম্পর্ক। দুজনই আবার সংসার করতে প্রস্তুত। তারাই এ তথ্য দিয়েছেন।


কলকাতা থেকে ঢাকা ফিরে অভিনেত্রী বর্ষা গতকাল জানান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তার কলকাতা যাত্রা নিয়ে রবিবার যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে কিছুটা বিভ্রান্তি রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদে উল্লেখ করা হয়েছিল, বর্ষা কলকাতার বালিগঞ্জের এক শিল্পপতির ফ্ল্যাটে উঠেছেন। সেই শিল্পপতি তাকে কলকাতার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়েছেন। খবরটির সঙ্গে দ্বিমত পোষণ করে বর্ষা জানান, পারিবারিক কলহের কারণে সৃষ্ট অবসাদ দূর করতে কলকাতা যেতে হয়েছিল। এতে অন্য কোনো কারণ খোঁজার অবকাশ নেই। কলকাতা গিয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তিনি। বর্ষা বলেন, তিনি অনন্তকে ভালোবেসে বিয়ে করেছেন। তাই তার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে, সামান্য দাম্পত্য কলহে তা শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, অনন্তকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভালোবেসে যাবেন। অনন্ত ছাড়া অন্য কেউ কখনো তার জীবনে আসতে পারবে না। বর্ষা বলেন, তার আজকের অবস্থানের জন্য সৃষ্টিকর্তার পর সব অবদান অনন্তের। রাগের মাথায় হয়তো কোনো কাগজে সই করে থাকতে পারেন তিনি। কিন্তু ওটা যে ডিভোর্স পেপার তা কখনোই তার বিশ্বাস হয়নি, এখনো হচ্ছে না। বর্ষা বলেন, এখন সব মান অভিমানের অবসান ঘটেছে। অনন্ত কাছে ডাকলেই তিনি তার সংসারে ফিরে যাবেন। শুধু সংসার নয়, তিক্ততা ভুলে সব কাজে অনন্তের পাশে দাঁড়াবেন তিনি। 'মোস্ট ওয়েলকাম টু' চলচ্চিত্রের কাজও আবার শুরু করতে চান বর্ষা।

নিজের বিরুদ্ধে অনন্তের করা নানা অভিযোগ প্রসঙ্গে বর্ষা বলেন, 'ওসব সে রাগের মাথায় বলেছে। কারণ অনন্ত ভালো করেই জানে, বর্ষা কেমন মেয়ে'। বর্ষা বলেন, আমার ভুল ছিল হুট করে কলকাতায় চলে যাওয়া এবং মুঠোফোন বন্ধ রাখা। মুঠোফোনটি খোলা থাকলে সাংবাদিকসহ সবাই প্রয়োজনে যোগাযোগ করে খবরের সত্যতা যাছাই করতে পারতেন।

বর্ষার সঙ্গে ফোনে কথা হওয়ার পর অনন্তের সঙ্গে যোগাযোগ করা হয়। বর্ষার সুরে অনন্তও তখন বলেন, 'সবার সংসারে সমস্যা হয়, কিন্তু ও প্রথমে জেদ ধরে রাখতে গিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাধারণ একটা ব্যাপার কুৎসিত আকার ধারণ করেছে। যাই হোক, এখন যদি ও ভুল বুঝতে পারে তাহলে আমার বলার আর কিছুই নেই। কারণ আমি সব সময়ই চেয়েছি আমাদের মধ্যে যত সমস্যাই হোক আমরা যেন সুখে-শান্তিতে সংসার করতে পারি। এখনো সে কথাই বলছি। কারণ ওকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।'
১৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×