somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর অশেষ মেহেরবানি। গোল্ডেন এ+ টা পেয়েই গেলুম! :)

০৯ ই মে, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহর রহমতে সোনার হরিণ (আমার কাছে!) গোল্ডেন এ+ টা পেয়েই গেলাম। আনন্দের ষোলকলা পূর্ণ হল যখন শুনলাম আমাদের স্কুল মতিঝিল আইডিয়াল এবার ভিকারুন্নিসা, রাজউককে ডিঙ্গিয়ে সারা দেশে প্রথম হয়েছে! বড়ই আনন্দ!


আসুন শুরুতেই মিষ্টিমুখ করুন...






আরেকটু মিষ্টি... :)




এই আরেকবার নেন তোহ! জানেনই তো দানে দানে তিনদান! ;)





আইডিয়ালের তো প্রায় সবাইই গণহারে এ+, কিন্তু গোল্ডেন নিয়ে চিন্তা ছিল। যখন শুনলাম আমাদের বাঘা বাঘা অনেক ছাত্রের গোল্ডেন মিস গেছে, তখন তো বাস্তবিকই ভারি চিন্তায় পড়ে গেলাম। একটা ভাল রেসাল্ট ভবিষ্যতের কঠিন কম্পিটিটিভ জগতে যে কত বড় সহায়ক হিসেবে কাজ করে, তা বলাই বাহুল্য। স্কুলে সবাই আনন্দ করছে, আমিও লাফালাম, স্লোগান দিলাম- শীর্ষে কারা? আইডিয়াল! সেরা কারা? আইডিয়াল! (এইরকম স্লোগান আইডিয়ালের ছেলেমেয়েরা দিতে ভুলেই গিয়েছিল গত কয়েক বছরের পারফরম্যান্সে!) কিন্তু মনের মধ্যে একটা খটখট, গোল্ডেন না পেলে তো হরিষে কঠিন বিষাদ। শুধু বিষাদ না, একেবারে 'ব হ্রস ই কার মূর্ধণ্য স আকার দ' যাকে বলে! অবশেষে বিকেলে কাঁপা কাঁপা হাতে কোনমতে এসএমএস করে জানতে পারলাম সেই অতিব মহৎ সুখবর---একটা, দুইটা, তিনটা... হাঁ হাঁ ওই দেখতে পাচ্ছি :| - নয় সাবজেক্টের পাক্কা নয়টার পাশেই পিচ্চি পিচ্চি করে A+ লেখা ... :) কি? একটাতে প্লাস কই? :-* হার্টবিট মিস করে গেল... :-/ ও, না, না, আছে তো... প্লাস আছে তোহ...!!!! :):D সবগুলোর পাশেই আছে। একদম পরিষ্কার। ঝকঝকে। রাতের তারার মত ঝিকমিক করছে। আর কোন দ্বিধা নেই...




ওররে মাম্মা গোল্ডেন পাইয়া গেছি রে...
:) B-) :D :-/ :P






নেন ভাইসব রসমালাই খান!





লন লন আরো খান। খাইতেই থাকেন আর খাইতেই থাকেন...




এবার একটু ঝাল আইটেম...আমার অতি প্রিয় খাবার ফুচকা :)





একটু মোগলাই... দ্বিধা করবেন না, একেবারে খাঁটি মিস্টারবিন থুক্কু সয়াবিন তেলে ভাজা গরম গরম মোগলাই...




এই গরমে হিমশীতল সুস্বাদু আইসক্রিমের সাথে কি কিছুর তুলনা চলে!













এই আনন্দের সাথে কিছুটা বিষাদও মিশে আছে, কারন আমার অনেক প্রিয় বন্ধুবান্ধবের গোল্ডেন মিস গেছে। /:)


গোল্ডেন পাওয়াটা অবশ্যই অনেক আনন্দের, কিন্তু এর সাথে দায়িত্বের বোঝাটাও যেন বেড়ে গেল অনেকগুণ। এটা তো জীবনের খেলাঘরে একটা

ছোট্ট পদক্ষেপ মাত্র, সাফল্যের চূড়ায় আরোহন করার পথে এরকম আরো কত স্টেপ যে পার হতে হবে তার ইয়ত্তা নেই। আনন্দটা যেন তাই

অনেক পরিমিত, আল্লাহর কাছে শুকরিয়ার কোন সীমা-পরিসীমা নেই।



পরিশেষে আমার সাথের এস এস সি পরিক্ষার্থী সব ভাই-বোনদের শুভেচ্ছা। যারা ভাল রেসাল্ট করেছেন, তাদের অভিনন্দন। তবে এই আনন্দে

অন্ধের মত ভেসে গেলে চলবে না।

যারা কাঙ্খিত ফল লাভে সমর্থ হননি, তাদের বলব- এটা জীবনের শুরু মাত্র। জীবনব্যাপী প্রতিযোগিতার প্রথম ধাপে হোঁচট খেয়েছেন, তাই বলে

ভেঙে পড়লে চলবে না। পরিবারের কাছ থেকে হয়তো অনেক রূঢ় বাক্য শুনতে হতে পারে, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। বীরভোগ্যা

বসুন্ধরা। পরাজিতের জন্য কারো কোন সহানুভূতি নেই। এটাই দুনিয়ার নিয়ম। আমাদের সবাইকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে হবে। যথাযথ

প্রস্তুতিতে পরবর্তী ধাপে সাফল্য অবশ্যই আসবে ইনশাল্লাহ। আর জানাই তো আছে- 'শেষ ভাল যার, সব ভাল তার'


সবাইকে শুভকামনা! সবাই ভাল থাকবেন! দেশের এই সংকটকালে পেপারের হাস্যোজ্জ্বল মুখগুলো ক্ষণিকের জন্য হলেও সবার আনন্দের উপলক্ষ হয়ে উঠুক কামনা করি।

সবাই আমাদের জন্য দোআ করবেন। আমরা যেন পিলার ঠেলাঠেলি বন্ধ করে দেশটাকে ঠেলতে শিখি। ঠেলতে ঠেলতে একেবারে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি... :)





B-)B-):D:)








১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×