somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্মান

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কখনো কি ভেবেছেন? একজন দিনমজুর কেনো তার ছেলেকে দিনমজুর ই বানাতে চায় না কেন? একজন রিকসাওয়ালা কেনো তার ছেলেকে পড়ালেখা করিয়ে বড় কিছু বানাতে চায়?
আপনি হয়তো বলবেন যে দিনমজুরি করে,রিকসা চালিয়ে এনাফ টাকা পাওয়া যায় না তাই তারা তাদের সন্তানদের নিয়ে বড় স্বপ্ন দেখে! আসলেই কি তাই? একটু গভীরে যান... আসলে ব্যাপারটা টাকার না....সম্মানের :)
টাকা থাকলেই ভালো জীবন যাপন করা যায় না...ভালো একটা জীবনের জন্য লাগে সম্মান।
আমরা ফোন/পিসি গুতায়া খালি লিখিই যে শ্রমিকদের সম্মান দিতে হবে। লেখার পর বাইরে বের হয়েই রিকসাওয়ালাকে তুই সম্মোধন করে ডাক দিয়ে তার রিকসাতে ওঠি....পরে ভাড়া দেবার সময় উনি একটু বেশি চাইলে গালে লাগাই চড় থাপ্পর আর বলি "শালার কতো বড় সাহস! আমারে চিনে? দাম বেশি বাড়ছে এগুলার তাই না? থাব্রাইয়া ঠিক করে ফেলমু।"
তারা চুপচাপ চলে যায়....প্রতিবাদ করা তাদের মানায় না। বাড়িতে এসে রিকসাওয়ালা তার ছেলের কথা ভাবে। ভাবে যে সে ও যদি বড় হয়ে রিকসা চালায় তাহলে সে ও এমন অপমানিত হবে! একজন বাবা কখনোই চায় না তার সন্তানরা অপমানিত হোক। তাই সে তার ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখে।
এখন ভাবুন...সবাই যদি ডাক্তার,ইন্জিনিয়ার,বড় পদে সরকারি চাকরী করে...তাহলে কারা বড় বড় স্থাপনাগুলো বানাবে....কারা রিকসা,ট্যাক্সি চালিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌছে দিবে? কারা ইট বানাবে? কারা বাজারে দোকান দিবে? কারা দর্জির কাজ করবে?

আসলে..... সবশ্রেণীর লোকই সমাজে দরকার। কাউকে ছাড়া কেউ পরিপূর্ন না। যেটা দরকার সেটা হচ্ছে সবশ্রেণীর মানুষের একটা মিলবন্ধন, আর শ্রমিকদের সম্মান!

এখন একটু কল্পনা করুন....একজন শ্রমিক রাস্তা দিয়ে যাচ্ছে...পাশ দিয়ে একজন ডাক্তার তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে। এখন ডাক্তার শ্রমিককে দেখে তার ছেলেকে বলছে: দেখো দেখো, উনি একজন শ্রমিক...সমাজ তাকে ছাড়া চলতেই পারে না। সবসময় উনাকে সম্মান দিবে,কেমন? শ্রমিক লোকটি তার কর্মস্থলে গেলো...সেখানে অনেক শ্রমিক একসাথে কাজ করছে..তাদের মালিক তাদেরকে ধমক দিয়ে দিয়ে কাজ করাচ্ছে না...সম্মানের সাথে বুঝিয়ে কাজ করাচ্ছে। দিনশেষে তাদের পারিশ্রমিকও ভালো ব্যবহার করেই দিচ্ছে।এমন করে সবখানেই রিকসাওয়ালা,দোকানি, কাজের বুয়াকে সবাই সম্মানের সাথে থাকতে দিচ্ছে। তাহলে কি তারা তাদের কাজকে অবহেলা করবে? তারা কি অপমানিত হয়ে তাদের সন্তানদের নিয়ে অন্যকিছু ভাববে যখন তাদের কাজটাই সবচে বড় সম্মানের?

আপনি একজনই শুরু করুন সম্মান দেয়া....বাকিরাও দিবে। নিজ থেকেই সম্মান দিন কারন তাদের ছাড়া আমরা কিছুই না।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×