somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সীমানা পেরুতে চাই

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সীমানা পেরুতে চাই
সীমানার ওপারে কী আছে তা দেখতে চাই
সীমানার বাহিরের মাটিকে স্পর্শ করতে চাই
এই ধরণীর আলো-বাতাসকে সীমানার বাহিরে গিয়ে অনুভব করতে চাই

আকাশের বিশালতাকে ছুয়ে দেখতে চাই
সমুদ্রের অতল গভীরে গিয়ে মুক্তো কুড়াতে চাই
হিমালয়ের চূড়াতে পৌছে পৃথীবীটাকে পর্যবেক্ষণ করতে চাই
আমি সীমানা পেরুতে চাই।

প্রকান্ড গাছ বেয়ে উপরে উঠতে চাই
গভীর জঙ্গলে বন্য পশুদের সাথে জীবন-যাপন করতে চাই
নিজের ঘরের চার দেয়ালকে ভাঙতে চাই
দেয়ালবিহীন একটি ঘরের ছাদের নিচে বসবাস করতে চাই
আমি সীমানা পেরুতে চাই।

আমি পথিক হয়ে পথের আড়ালের পথকে খুঁজে পেতে চাই
রাতের আকাশের হাসিমাখা চাঁদকে পথে হেঁটে হেঁটে উপভোগ করতে চাই
আমি না কে হ্যা বলতে চাই
অসম্ভবকে সম্ভব করতে চাই
কঠিনকে সহজ করতে চাই
বরফকে তরল করতে চাই
আমি সীমানা পেরুতে চাই।

আমি জটিলতাকে সরলতায় রূপান্তর করতে চাই
সত্যকে প্রকাশ করতে চাই
দু:খকে সুখে পরিণত করতে চাই
শোককে শক্তিতে রূপ দিতে চাই
আমি সীমানা পেরুতে চাই।

আমি দারিদ্রকে ঘুচাতে চাই
অলসতাকে দূর করে কর্মক্ষম হতে চাই
হতাশাকে দূরে ফেলে সামনে এগুতে চাই
দু:সহ অতীতকে ভুলে যেতে চাই
মনের হীণমন্যতাকে ঝেরে ফেলতে চাই
আমি সীমানা পেরুতে চাই।

সীমানা অতিক্রম করলেই অসাধ্যকে সাধণ করা যায়
আমি সবসময় তা মানতে চাই
ইচ্ছাশক্তি দিয়ে সকল গ্লানি মুছে ফেলা যায়
আমি সবসময় তা বিশ্বাস করতে চাই।
আমি সীমানা পেরুতে চাই।

মুক্ত বিহঙ্গের মতোআমি উড়ে বেড়াতে চাই
সকল অন্ধকার থেকে দূরে-বহুদূরে থাকতে চাই
তাই সীমানা পেরুতে চাই
আমার মাঝে হারিয়ে যেতে চাই
নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই
আমি একজন সৎ ও সত্যিকারের মানুষ হতে চাই
জীবনে স্থিরতা নিয়ে আসতে চাই
তাই আমি সীমানা পেরুতে চাই।



সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×