ইন্টারনেট এ নিত্যনতুন মেডিকেল জার্নাল ঘাঁটাঘাঁটি, ফেসবুকে কারন অকারনে আসা যাওয়া করতে করতেই বাংলা ব্লগের সাথে পরিচিত হই। শুনেছি অনেক বিখ্যাত ব্যক্তি, সেলিব্রেটিরাও নাকি ব্লগ লেখে! এই সূত্রে মাঝে মাঝে ব্লগ সাইট গুলোতে ঘোরাঘুরি করতাম। এভাবে অনেকদিন বিভিন্ন বাংলা ব্লগ সাইটে ব্লগ পড়েছি। ব্লগের প্রধান বিষয়বস্তু না পড়ে কমেন্ট গুলোই বেশি পড়তাম। কারন কমেন্ট গুলো হয় বুদ্ধিদীপ্ত, চমকপ্রদ, তথ্যবহুল এবং অবশ্যই হাস্য কৌতুকে ভরপুর।
যাহোক এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই মনে হল, রেজিঃ করেই দেখি না কেন? লিখতে পারিনা তো কি হয়েছে? মন্তব্য করেও তো ব্লগে অংশগ্রহন করা যায়। যেই ভাবা তেমনি কাজ। অবশেষে রেজিঃ করেই ফেললাম সামহোয়্যার ইন ব্লগে এবং প্রথম ব্লগটিও লিখে ফেললাম।
নতুন ব্লগার হিসেবে ভুল-ভ্রান্তি হতেই পারে। সবার সহযোগীতা কামনা করছি।
ব্লগের সকলকে আন্তরিক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


