somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারকা-হালাকু যুদ্ধ এর সংক্ষিপ্ত ইতিহাস

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই বারকা-হালাকু যুদ্ধটা মঙ্গোল নেতা গোল্ডেন হোর্ডে‌র বারকা খান এবং ইলখানাতের হালাকু খানের মধ্যে সংঘটিত হয়েছিল। এটা ১২৫৮ সালে বাগদাদের পতনের পর ১২৬০ দশকে সেই লড়াইটি সংঘটিত হয়েছে। মূলত কসেসাস পর্বতমালা অঞ্চলে সেই লড়াই হয়েছিল। সমসাময়িক কালে কুবলাই খান এবং আরিক বোকের মধ্যে মঙ্গোল গৃহযুদ্ধ সংঘটিত হয়। গৃহযুদ্ধে কুবলাই খান হালাকু খানের সমর্থন পেয়েছিলেন। অন্যদিকে আরিক বোকেকে বারকা খান সমর্থন দেন। মংকে খানের মৃত্যুর পর উত্তরসূরি নির্বাচনের জন্য হালাকু খান মঙ্গোলিয়া ফিরে যান। এসময় সংঘটিত আইন জালুতের যুদ্ধে মঙ্গোলরা মামলুকদের কাছে পরাজিত হয়। আর তার ফলে মঙ্গোলরা মধ্যপ্রাচ্যে বেশি অগ্রসর হতে পারেনি। মামলুকদের বিজয়ের পর বারকা খান ইলখানাতে হামলা করতে উদ্বুদ্ধ হন।

বারকা-হালাকু যুদ্ধ, মঙ্গোল গৃহযুদ্ধ এবং পরবর্তী কাইদু-কুবলাই যুদ্ধ মঙ্গোল সাম্রাজ্যের বিভাজনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব। ১২৫২ সালে বারকা ইসলাম গ্রহণ করেন। ১২৫৭ সালে উলাগচাইয়ের মৃত্যুর পর তিনি গোল্ডেন হোর্ডে‌র নেতা হন। বারকা তার ভাই বাতু খানের মত মংকে খানের অনুগত ছিলেন।পারস্য জয়ের পর হালাকু খান ১২৫৮ সালে বাগদাদ ধ্বংস করে ইরাককে মঙ্গোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। আর তারপর তিনি মিশরের দিকে অগ্রসর হতে থাকেন বা হন। মুসলিম এলাকায় ধ্বংসযজ্ঞ চালানোর কারণে বারকা খান হালাকু খানের উপর ক্ষুব্ধ হয়েছিলেন। হালাকু খানের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের জন্য তিনি নোগাই খানকে ১২৫৯ সালে পোল্যান্ডে সামরিক অভিযানে প্রেরণ করেন। তাছাড়াও বারকা খান মিশরের সুলতান কুতুজ এবং পরবর্তী সুলতান বাইবার্সে‌র সাথে মিত্রতা স্থাপন করেছিলেন।
একই বছর চীনে অভিযানের সময় মংকে খান মারা যান।

তাকে লেখা চিঠিতে বারকা খান উল্লেখ করেছেন,
সে হালাকু, মুসলিমদের সব শহর ধ্বংস করেছে। আল্লাহর সহায়তায় আমি তার কাছ থেকে সকল নির্দোষের রক্তের হিসাব আদায় করব।


ক্ষুব্ধ হলেও বারকা খান মঙ্গোলদের মধ্যকার লড়াইকে পছন্দ করতেন না। তিনি বলেছিলেন, মঙ্গোলরা মঙ্গোলদের তলোয়ারের আঘাতে মারা যাচ্ছে। যদি আমরা একতাবদ্ধ হতাম তবে আমরা পুরো পৃথিবী জয় করতে পারতাম।


হালাকু খান মঙ্গোলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর ১২৬০ সালে সংঘটিত আইন জালুতের যুদ্ধে মঙ্গোলরা মামলুকদের কাছে পরাজিত হয়। সেই খবর পাওয়ার পর হালাকু খান পরাজয়ের প্রতিশোধ নিতে তৎপর হন। দুই বছর পর তিনি পারস্যে ফিরে আসেন। কিন্তু বারকা খানের কারণে তিনি মামলুকদের বিরুদ্ধে অগ্রসর হতে পারেননি। বারকা খান পুনরায় নোগাই খানকে ককেসাস অঞ্চলে অভিযানে পাঠান। ফলে হালাকু খান নিজের সিংহভাগ বাহিনী নিয়ে সেদিকে মনোযোগী হন। একই সাথে বারকা খান ইলখানাতের অধীন পূর্ব আফগানিস্তান এবং গজনি পুনরুদ্ধারের জন্য নেগুদারকা প্রেরণ করেন।

হালাকু খান তার ভাই কুবলাই খানের প্রতি অনুগত ছিলেন। ১২৬২ সালে বারকা খানের সাথে হালাকু খানের সংঘর্ষ শুরু হয়। বারকা খান মামলুকদের সাথে মিত্রতা স্থাপন করেছিলেন। পাশাপাশি তিনি কুবলাই খানের প্রতিপক্ষ আরিক বোকেকে সমর্থন দেন। কুবলাই খান গোল্ডেন হোর্ডে‌ হামলার জন্য আবাকা খানের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন। অন্যদিকে আরিক বোকে ইলখানাতে হামলার জন্য নোগাই খানকে প্রেরণ করেন। তাদের উভয় পক্ষই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন।


১২৬৪ সালে কুবলাই খানের কাছে আরিক বোকে আত্মসমর্পণ করেন। এরপর গোল্ডেন হোর্ড‌ও চাগাতাই খানাত কুবলাই খানের বিজয় মেনে নেয় এবং কুবলাই সুং রাজবংশের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করেন।ইলখানাতের মিত্র বাইজেন্টাইনদের হাতে মিশরীয় দূতদল বন্দী হওয়ার পর বারকা খান তার অধীনস্ত বুলগেরিয়ার মাধ্যমে একটি বাহিনী প্রেরণ করেন যাতে দূতদেরকে ছেড়ে দেয়া হয়। আরিক বোকেকে সমর্থন করার কারণে কুবলাই খান বারকাকে গোল্ডেন হোর্ডে‌র খান হিসেবে লিখতে রাজি ছিলেন না। তবে বারকার বাবা জোচির পরিবারকে স্বীকার করা হয়েছিল।খানাতের পশ্চিমে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য হালাকু খানকে কুবলাই খান ৩০,০০০ সেনা দিয়ে সহায়তা করেছিলেন। ১২৬৪ সালের ৮ ফেব্রুয়ারি হালাকু খান মারা যাওয়ার পর বারকা খান তিফলিসের নিকটে অগ্রসর হন। কিন্তু পথিমধ্যে তিনিও মারা যান। কয়েক মাস পরে চাগাতাই খানাতের আলগু খানও মারা যান। এসব মৃত্যুর ফলে পশ্চিম খানাতসমূহের উপর কুবলাই খানের প্রভাব প্রতিষ্ঠিত হয়।

ছবি ও তথ্যসূত্র; ইন্টারনেট

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×