somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহমদ রেজা খান বেরলভী ছিলেন একজন ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আহমদ রেজা খান বেরলভী ছিলেন একজন বিশিষ্ট মুসলিম মনীষী, সুফী এবং ব্রিটিশ ভারতের সমাজ সংস্কারক। সুন্নি ইসলামের মধ্যে বেরলভী আন্দোলনে তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। তার লেখার বিষয়বস্তুতে আইন, ধর্ম, দর্শন এবং বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। তিনি ছিলেন উর্বর লেখক তার জীবদ্দশায় তিনি ইসলামী আইন-কানুনের উপর প্রায় ১০০০ টির অধিক লিখা লিখেছেন।আহমাদ রেজা খান বেরলভীর পিতা নকী আলী খান ছিলেন রেজা আলী খানের পুত্র ।আহমাদ রেজা খান ১৪ জুন ১৮৫৬ সালে ব্রিটিশ ভারতের বেরেলী শহরের জাসলী মহল্লাতে জন্ম গ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় মোহাম্মাদ।আহমেদ রেজা বেরুলভী আযাদী আন্দোলনের বিরোধী ছিলেন। শাহ ওয়ালীউল্লাহ দেওলভীর বিরোধ পক্ষ হিসেবে তিনি আবির্ভূত হন। তিনি ততৎকালীন বৃটিশ শাসিত ভারতকে দারুল ইসলাম ঘোষণা করে জিহাদের বিপক্ষ অবস্থান নেন।আহমদ রেজা আরবী, উর্দূ, এবং ফারসী ভাষায় বিভিন্ন বিষয়ে অনেক বই লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ফাতওয়া-ই-রিজভিয়া/ফাতওয়া রাদাভিয়াহ ৩০ খন্ড, যেটি ফাতুয়া সমুহের সংকলন, এবং কানজুল ঈমান কোরআনের অনুবাদ। তার বিভিন্ন বই ইউরোপীয় এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষাতে অনূদিত হয়েছে।

কানজুল ঈমান হল সুন্নি মুসলিম আহমদ রেজা খান কর্তৃক ১৯১০ সালে কোরআন শরিফের উর্দূ ভাষায় অনূদিত গ্রন্থ। এটি হানাফী মাযহাবের আইনসমুহকে সমর্থন করে এটি ভারত উপমহাদেশের সর্বাধিক পঠিত কোরআনের অনুবাদ গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়, এটি ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে যার মধ্যে রয়েছে ইংরেজী, হিন্দি, বাংলা, ডাচ, তুর্কী, সিন্ধি, গুজরাটী এবং পশতু. বাংলা ভাষায় কানযুল ঈমান গ্রন্থটি অনুবাদ করেন আল্লামা এম এ মান্নান,যা বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়।

কানজুল ঈমানে সুরা ফাতিহার ব্যাখ্যা
আহমদ রেজা খান বেরলভী উর্দুতে অনুবাদ লিখেছিলেন। এটি পরবর্তীতে ইউরোপিয়ান এবং দক্ষিণ এশিয়ান ভাষা সহ ইংরেজি, হিন্দি, বাংলা, ডাচ, তুর্কি, সিন্ধি, গুজরাটি এবং পশতুতে অনুবাদ হয়।পবিত্র কোরআন বিশ্বাসের ধন কানজুল ঈমান (উর্দু), ইংরেজিতে অনুবাদ করেন প্রফেসর শাহ ফরিদুল হক।অন্যান্য অনুবাদ সম্পন্ন করেন প্রফেসর হানিফ আকতার ফাতমি।সম্প্রতি আকিব ফরিদ কাদরী তৃতীয় অনুবাদ প্রকাশ করেন।ডি হেইলিজ কোরআন,ডাচ ভাষান্তরিত করেন গোলাম রসুল আলাহদিন।কোরআন-ই-করিম, তুর্কী ভাষান্তরিত করেন ইসমাইল হাক্কি ইজমিরলি।
তথ্যসূত্রঃ http://www.kanzuliman.org/
https://www.onlinequrancourses.com/kanzul-eman-fi-tarjamatil-quran/
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×