somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চিন্তিত নিরন্তর
জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করে দিয়েছি চিন্তা করতে করতে। কখনো চিন্তা করার উপযুক্ত সময়ে, কখনো পড়তে বসে এমনকি খেতে বসেও চিন্তা করে সময় পার করেছি। চিন্তা করি নিজেকে নিয়েই বেশি। পরিবার, সমাজ, দেশ ধর্ম, সৃষ্টিকর্তা, বহির্বিশ্ব ইত্যাদি কত ব্যাপর নিয়েই নিজ

এদেশের প্রথম জাতীয়চোর এরশাদ

২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুক্তিযুদ্ধের পরে জাতির জনক নিজেই বলেছিলেন চোরদের ব্যপারে যারা দলের নাম দিয়ে লুটেপুটে খাচ্ছিল। এরা না করেছিল মুক্তিযুদ্ধ, না করেছিল যুদ্ধে সাহায্য। গুটিকয়েক মুক্তিযোদ্ধাকে অনেক সময় সামনে রেখেছিল ঢাল হিসেবে। কিন্তু একজন রাষ্ট্র প্রধান হিসেবে বংগবন্ধু এবং তার প্রধান সহচরদের যে সততা সেটা এখনো আমাদের নেতৃবৃন্দের জন্য অনুকরনীয়। শেখ সাহেবের মৃতু্্যর পরে স্বল্প মেয়াদে যারা ক্ষমতায় এসেছিলেন তারা ছিলেন অধিকাংশই ক্ষমতালোভী ও অগনতান্ত্রিক। আমরা এই বিচারে তাদের জনগনের কাঠগড়ায় দাড় করাতেই পারি, কিন্তু তারা ক্ষমতায় থেকে চুরি যোচ্চুরি করেন নি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই ধরুন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং এদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর হিসেবে তাকে এদেশের মানুষের সম্মান করা উচিত। যদিও কেউ কেউ তাঁর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেড়ে নিতে চায়, আমি বলব এরা অতি উতসাহী এবং তেলবাজ ছাড়া আর কিছু না। স্বয়ং জাতির জনক তাকে স্বীকৃত করে গেছেন। জিয়াউর রহমান যে কয় বছর ক্ষমতায় ছিলেন, অনান্য ব্যপারে অনেকেরই অপছন্দের কথা থাকতে পারে, জিয়া অবশ্যই ক্ষমতালোভী ছিলেন। আবার অবশ্যই দূর্নীতিবাজ ছিলেন না। তিনি রাষ্ট্রীয় চোর নন।

এরশাদ সাহেবের আগে ক্ষমতা লোভী এদেশে এসেছে বটে কিন্তু রাষ্ট্র প্রধান হিসেবে সেই প্রথম মানুষ যে কিনা নিজেই বড়মাপের চোর। একজন রাষ্ট্র প্রধান হিসেবে তিনিই শিখিয়ে গেছেন কিভাবে চুরি করতে হয়। তার আগে যারা সরকারে থেকে দূর্নীতি করেছে এরা কেউ সরকার প্রধান ছিলেন না। তার হাত ধরেই সরকার প্রধানদের চুরি ডাকাতি শুরু। শুধু আইনি প্রক্রিয়ায় কাউকে ছেড়ে দিলে হবেনা, ইতিহাস তার বিরুদ্ধেই বলবেই সারা জীবন।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×