somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত এমন ঘটনা ঘটবে? আমাদের নিরাপত্তা কে দেবে?

১২ ই জুলাই, ২০১১ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরপর কয়দিন ধরে কাছের মানুষদের কাছে বেশ কিছু অপরাধের শীকার হবার কাহিনী শুনলাম। তার একটা সংক্ষেপে শেয়ার করছি।

আমার কলিগের বন্ধু, ধরে নেই তার নাম জামিল। জামিল সাহেব একটা দাতা সংস্থার বাংলাদেশ অফিসে কাজ করেন। বাবার অসুখের খবর শুনে তাঁকে দেখতে একটু সকাল করে বেরিয়েছেন; এর পর অফিসে যাবেন ভেবে। উত্তরা থেকে মিরপুর যাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করে পেয়ে গেলেন একটা ব্ল্যাক ক্যাব। তখন ভোর পৌনে সাতটা। চালক তাকে বলল যে নতুন রাস্তা যেটা হয়েছে সেটা দিয়ে গেলে সুবিধা হবে, তাই সে ওদিক দিয়ে যাবে। জামিল আগেও দু'একবার ওই রাস্তা দিয়ে গিয়েছে বলে রাজি হয়ে গেল।

নির্জন রাস্তার মাঝখানে হঠাৎ থেমে গেল গাড়ি। দুইদিক থেকে দরজা খুলে দু্'জন উঠেই পেটের কাছে ছুরি ধরল। সামনে ড্রাইভারের পাশের সিটে উঠল আরেকজন, হাতে ল্যাপটপ। গাড়িতে উঠে ল্যাপটপ খুলে বসল (ল্যাপটপ দিয়ে কি করছিল আমরা জানিনা)। পনের হাজার টাকা আর ক্রেডিট কার্ড নিয়ে নিল। গাড়ি চলতে থাকল গাজিপুরগামী একটা রোডে (বা অন্য কোন নির্জন রাস্তা ধরে, জামিল সে রাস্তা চেনেনা)।

কিছুক্ষণ চলার পর স্বভাবতই জামিল জিজ্ঞেস করল, 'ভাই, সব কিছু তো নিলেন, এখন আমাকে নামায় দ্যান, চলে যাই।' ছিনতাইকারীরা খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে বলতে জবাব দিল, 'লাশ ফেলে দিব; ঝামেলা রাখবনা।' জামিলের শত অনুনয়েও কাজ হলনা, তাদের এক কথা, 'তুই বড় অফিসে চাকরি করিস, ঝামেলা করবি। আর খামাখা তোর জন্য অন্য ব্যবস্থা কেন হবে? আমরা মেরে ফেলি।' তারা আবারো স্বভাবিক ভঙ্গিতে রঙ্গ তামাশায় মেতে উঠল।

জামিল এবার ওদের মধ্যে একটু বেশি বয়সী একজন, যাকে দলনেতা মনে হচ্ছিল তাকে বলল, 'ভাই, আমার মানিব্যাগ দ্যাখেন, ওখানে আমার মেয়ের ছবি আছে। এগার মাস মাত্র বয়স। আমি মরলে তো মরেই গেলাম। আপনাদেরও কিছুই যাবে আসবে না। আমার মেয়েটাকে দেখবে কে?' মানিব্যাগে মেয়ের ছবি দেখে দলনেতার মন গললেও অন্যরা রাজি হলনা, 'বাদ দ্যান এইসব ঝামেলা। আইসা পরছি প্রায়, এখন লাশ খালাস কইরা বাড়ি যামু। শ্যাষ'। জামিলের অনুনয় বিনয়ে তেমন কাজ হয়না, ওরা আরো বিরক্ত হয়ে ওঠে।

জামিলকে একটা অচেনা জায়গায় ধান ক্ষেতের মধ্যে নামান হয়। দলনেতা দলের বাকিদের সাথে কি যেন কি বলে। ওরা জামিলকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে উল্টা দিকে ফিরে দাঁড়িয়ে থাকতে বলে। জামিল অপেক্ষা করতে থাকে কখন তার প্রাণ সংহার করা হবে। এভাবে পাঁচ মিনিট না কতক্ষণ সে নিশ্চল দাঁড়িয়ে ছিল সে বলতে পারেনা। তার সম্বিত ফিরে কিছু মানুষের কথার আওয়াজে।

ধানক্ষেতেই অদুরে কিছু কৃষক তখন কাজ করছিল। দু'জন এগিয়ে এসে তাকে ডাক দেয়। তাদের বুঝতে বাকি থাকেনা ঘটনা কি ঘটেছে। তারা জামিলকে বলে, 'ভাইজান, আপনার ভাগ্য আসলেও খুব ভাল। এরা তো এদিকে প্রায়ই লাশ ফালাইতে আসে। এটাই এদের খুন করার স্পট। এই প্রথম দেখলাম কাউরে এইখানে আইনা জীবিত রাইখা গ্যাল। '

জামিল কিভাবে ফিরে আসল সে নিজেও বলতে পারেনা। সমস্ত রাস্তার প্রত্যেককেই তার মনে হচ্ছিল ছিনতাইকারীদের দোসর। কথাটা কি আসলেও ভুল? এই অপরাধীদের নির্মূল করে নিরাপত্তা বিধান করার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র কি? রাষ্ট্র কে? রাষ্ট্র কারা? আমরাই তো কিছু অযোগ্য, অথর্ব, অপরাধী, কুলাঙ্গারকে রাষ্ট্র শাসনের অধিকার দিয়েছি। আমরাই এদেরকে সমর্থন যুগিয়ে চলেছি। এইসব অপরাধের দায় আমাদের ঘাড়েও বর্তায় কিছুটা হলেও।
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×