somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিপিলিকার জন্য কোন এলিজি নয়

২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্মুর চিরদিনের শখ বাসায় এক চিলতে বাগান থাকবে; সেখানে তিনি নিজ হাতে বেলি ফুলের গাছ লাগাবেন, পেয়ারা গাছ লাগাবেন, শাক সবজিও চাষ করবেন। বলা বাহুল্য ঢাকায় জমির যে দাম তাতে বাড়ির সামনে পেছনে এমন এক টুকরো জমি অপচয় করার বিলাসিতা বেশিরভাগ মধ্যবিত্তেরই পোষায়না। আমাদের যখন বাড়ি হল যথারীতি বাড়ির পাইলিংয়ের সময় ফাউন্ডেশনের টুকরো খোয়ার সাথে সাথে আম্মুর বাগানের শখটিও চাপা পড়ে গেল। কষ্টের পয়সায় দু'তলা কোন মতে কোমড় সোজা করে দাঁড়ানোর পর থেকেই বাড়ির বড় ছেলের মতো ওই দু'টো ফ্লোরের ওপরই ভর করল ভাড়ার টাকায় বাকি চারটি তলাকে দাঁড় করানোর। এভাবে উঠতে উঠতে শেষ পর্যন্ত ঠিক হল বাড়ি বানানো শেষ হলে ছাদের কাছাকাছি ষষ্ঠতলাতেই আমরা উঠব।

এতদূর সিঁড়ি বেয়ে উঠতে হবে ভেবে যখন আব্বুকে ইনিয়ে বিনিয়ে অভিযোগ করছি, আব্বু এক গাল হেসে জবাব দিল, "তোমার আম্মুর বাগানের শখটা পূরণ করতেই ছয় তলায় থাকার সিদ্ধান্ত। আর ছাদের ওপর ছোট্ট ঘরটাতে হবে তোমার লাইব্রেরি।" আব্বুর অযাচিত এই ঘুষের সুবাদে আমরা দুই মা-পুতে মিলে ছয় তলা সিঁড়ি বেয়ে ওঠার কষ্ট হাসিমুখে মেনে নিলাম। বাড়িতে ওঠার আগেই অবশ্য আম্মুর বাগানের খসড়া লিপিবদ্ধ হতে লাগল পরীক্ষামূলক নানা ফলফুলের গাছ লাগানোর মধ্য দিয়ে। মরিচ, পেয়ারা, আর আম্রপালির গাছ যখন বেশ খানিকটা ছায়া ছড়াতে শিখেছে এমন সময়ে আমরা ১৮ বছরের ফ্ল্যাট ছেড়ে উঠে এলাম নিজেদের বাড়িতে।

বাড়িতে ওঠার প্রথম দু'তিন দিন ভালই কাটল; কেবল পুরনো বাড়িটার জন্য গোপন কয়েকটা দীর্ঘশ্বাসের পরিবেদনাটুকু ছাড়া। অথবা হয়ত নতুন বাড়িতে ওঠার উত্তেজনায় উপেক্ষিত থেকে গিয়েছিল কিছু ক্ষুদ্র প্রাণের দংশনোন্মুখ উপস্থিতির অনুভূতি। যেখানেই শরীর এলিয়ে দিই, কিছুক্ষণের মধ্যেই তারা হাজির হয়ে শরীরের গম্য অগম্য নানা অলিগলিতে নির্বিকার বিষোদগিরণ করে দিয়ে যায়। অফিস থেকে ফিরে সোফায় বসে রিমোট হাতে নিয়েছি তো পিঁপড়ার কামড়। রাতে বিছানায় সুখনিদ্রা দিচ্ছি তো বেরসিক পিঁপড়াদের আসঙ্গলিপ্সা। বিয়ের দাওয়াতে যাবার জন্য যত্ন করে করে তুলে রাখা পাঞ্জাবি গায়ে চড়িয়ে মাত্র বেরিয়েছি তো তাদের অত্যাচারে কাবু হয়ে ফিরে আসা। পিঁপড়াদের এই অত্যাচার অসহনীয় হয়ে উঠল কয়েকদিনের মাথায়।

আমার আম্মু ধার্মিক মুসলমান; তাই তাঁকে উষ্কে দিতেই মাঝে মাঝে বলতাম আমরা বাঙ্গালিরাতো জাতে বৌদ্ধ। জাত ধর্ম বৌদ্ধ হওয়ায় প্রাণীহত্যা মহাপাপ এ আপ্তবাক্য মেনে চলা কর্তব্য। সেই আমাকে ক্ষিপ্র হাতে পিপিলিকাহত্যা করতে দেখে আম্মুর আমোদ দেখে কে? আমার ধর্মচ্যুতিতে তিনি আহ্লাদিত। আর আমিও এই বলে আত্ম সান্ত্বনার প্রলেপ বুলাচ্ছি যে- আত্মরক্ষার্থে ক্ষতিকর প্রাণীহত্যায় পাপ নেই, ধর্মনাশও হয়না। কিন্তু পিঁপড়ার অত্যাচার যেভাবে বাড়তে লাগল তার সাথে পাল্লা দিয়ে পিঁপড়া নিধনযজ্ঞও চলতে লাগল সমান তালে। এভাবে চলতে চলতে কী এক নেশা পেয়ে বসল যে একটা দু'টো পিঁপড়া মেরে আর শান্তি হচ্ছিলনা, অস্বাভাবিক এক বিকৃত জিঘাংসায় আপাদমস্তক অনুভূতিশূণ্য হয়ে আমি হত্যা করতে লাগলাম বিল্ডিংময় পিপিলিকার সুদীর্ঘ সারি। হত্যার এই মহোৎসব এক পর্যায়ে কেবল ক্ষতিকর প্রাণীনিবারণের পর্যায়ে সীমাবদ্ধ থাকলনা; হয়ে উঠল জিঘাংসা নিবৃত্তির দুর্নিবার বিপথগামিতা।

বাড়িময় ছড়ানো পিঁপড়ানিধনের পাউডার দেখে একদিন একগাল হাসি নিয়ে এগিয়ে এলো আমাদের রাজমিস্ত্রি থেকে বাড়ির কেয়ারটেকারে প্রমোশন পাওয়া ইদ্রিস। পান্যরস জর্জরিত আমোদিত কণ্ঠে সে জানান দিল, "পিঁপড়া গুলা খালাম্মার লাগানো পেয়ারা গাছের গুঁড়িতে বহুদিন ধইরাই বাসা বান্ধছে। ছাদে আপনার লাইব্রেরির সামনে স্যারে যেই বেসিনটা লাগাইছে ওইটার নিচে যেই কলটা আছে ওইটা দিয়া দিনরাত খালি পানি পড়ে, ওই কলে ডিফেক্ট। হেই পানি দিয়া ছাদের যেইখানটায় পিঁপড়াগুলান হাঁটাচলা করে সেই যায়গাটা গ্যাছে ভাইস্যা।" ইদ্রিস তার পানের চর্বিত রসে আরেকবার জিভটা ভিজিয়ে নেয়। হাসিতে আরেক প্রস্থ শান দিয়ে বলে, "বেজন্মাগুলা আর যাইব কৈ, ছাদের কাছে পাইছে ছয় তলা, আর হেইখানেই বাইয়া বাইয়া নামছে। এখন বোঝ ঠ্যালা। আমগোরে কামরাইছে, গরিব মানুষ কিছু করবার পারি নাই, এইবার পড়ছে জায়গামতো। এই হারামিগুলারে মাইরা শ্যাষ কইরা নির্বংশ করণের কাম। বেশি কইরা পাউডার মারেন ভাইয়া। আরো লাগলে বইলেন আমি নিচে থেইকা আইন্যা দিমু; হে হে হে।"
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×