অনেকদিন ধরে চিন্তা করছিলাম গল্পটি শোনাব বলে ।তবে একটু আগে যখন রাজাকার এর মুখে শুনলাম দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার কথা।তখন লেখাটির জন্য অনুপ্রানিত হলাম।গল্পটি তাহলে বলি-সেবার আমি আমার মামাবাড়ি বেড়াতে গেছি, গিয়ে দেখি আমার মামা এক বৃদ্ধলোকের সাথে কথা বলছে। গিয়ে দেখি লোকটি ঘুঘু ধরার ফাদঁ পেতে মামার সাথে গল্প করছে, আর বলছে তার করুন কাহিনী।১৯৭১ সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে আজ ঘুঘু শিকার করে জীবিকা নির্বাহ করছে। তিনি একবার বাসা থেকে বের হয়ে ৩-৪ মাস পর বাসায় ফেরেন।কারন কাজ করার মত যথেষ্ট পরিমাণ শক্তি ওনার নেই। এই দেশকে বাচাঁনোর জন্য যিনি খেয়ে না খেয়ে যুদ্ধ করেছেন। অথচ আজ তার পরিবারকে বাচাঁনোর জন্য কি চেষ্টা। কেন ওনি যুদ্ধ করেছিলেন? কেন ওনি কি পারতেন না রাজাকার হয়ে অনেক টাকার মালিক হতে?ওনিও তো বলতে পারতেন মুজাহিদ এর মত বুক ফুলিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার কথা।যখন রাজাকাররা গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়ায়, সংসদে গিয়ে গলা উচিয়ে কথা বলে, প্রকাশ্যে রাজাকাররা মুক্তিযোদ্ধাদের লাথি মারে। অথচ আমাদের দেশের শ্রেষ্ট সন্তানরা জীবিকার জন্য ঘুঘু শিকার করে। টিভিতে দেখলাম মুজাহিদ এরশাদ কে বলছে যে স্বৈরাচার, অথচ এরশাদ তো না হয় স্বৈরাচার ছিল সে তো আর রাজাকার ছিল না, সে তো আর এ দেশকে অন্যর হাতে তুলে দিতে চায় নাই। মুজাহিদ তুমি নিজের পাচায় স্টুল লাগিয়ে আর একজনের দোষ খুজে বেরাচ্ছো, মানে এক বুড়ো আর এক বুড়োকে বলছে চাচা ভাল আছেন। ব্লগার ভাইদের আর একবার অনুরোধ আসুন আমরা এই রাজাকার এবং রাজাকার সমর্থিত শক্তিকে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ করে না দেই। না হলে আমাদের শ্রেষ্ট সন্তানদের শেষ চিহ্নও খুজে পাওয়া যাবে না।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।