সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার এই লেখাটি শুরু করছি। কয়েকদিন ধরে শুধু চিন্তা করছি কিন্তু সময় পাচ্ছিলাম না । আমরা জানি টেলি-মেডিসিন বাইরের দেশে একটা সাধারন ব্যাপার এবং এর সুফলটা হরহামাশাই বাংলাদেশর বাইরে লোকজন ভোগ করে থাকে। এখন থেকে ৩-৪ বছর আগে যেখানে মোবাইল, ইন্টারনেট, ইমেইল, ওয়েবক্যাম, টেক্সট মেসেজ শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না কিন্তু আজকে আমরা এই জিনিসগুলোর সাথে যেন মিশে আছি সবসময়। আজ আমাদের দেশে অনেক ভাল ভাল হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, লোকবল আছে, যন্ত্রপাতি আছে সব আছে কিন্তু আমরা শুধু টেকনোলজিকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। আজকে আমরা ডায়াগনস্টিক সেন্টার এ গিয়ে রিপোর্ট এর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। অথচ শুধু মাএ একটা ইমেইল এর মাধ্যমে আমরা রিপোর্ট পেতে পারি ঘরে বসে থেকে, অথবা একজন রোগী তার নমুনা ল্যাবে জমা দেয়ার পর তার ডাক্তার রুমে অপেক্ষা করবে এবং ল্যাব থেকে সংশ্লিষ্ট ডাক্তার কাছে ইমেইল অথবা সার্ভার এ রিপোর্ট চলে যাবে। কারন এখন একজন ডাক্তার একজন রোগীকে দেখে টেস্ট দিয়ে দেয় এবং রোগী রিপোর্ট এনে দিলে সে অনুযায়ী ঔষধ দিয়ে থাকে। এইরকম প্রাথমিক ব্যাপারগুলো কিন্তু আমরা অনায়াসে টেলিমেডিসিন এর মাধ্যমে সুফল পেতে পারি। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কথা শুনছি কিন্তু যে জিনিসগুলো এখনি বাস্তবায়ন সম্ভব এবং আমাদের লোকবল আছে, মেধা আছে অথচ সেগুলি নিয়ে মাথা ঘামাচ্ছি না। অথচ টেলিমেডিসিন চালু করে নতুন কাজের ক্ষেত্র তৈরি করতে পারি। ঢাকা বা ঢাকার বাইরে বড় বড় ল্যাবে রিপোর্ট কিন্তু কম্পিউটারাজইড এমনকি আজকাল ডাক্তাররা একজন কম্পউটার অপারেটর রাখছে শুধুমাত্র প্রেসক্রিপশন লেখার জন্য। টেলিমেডিসিন কনসেপ্ট এ সবাই একটা সার্ভার এ সংযুক্ত থাকবে। যেখান থেকে একজন রোগী ডাক্তারদের সিরি্যাল থকে শুরু করে ল্যাব রিপোর্ট এবং ভিডিও কনফারেন্স সহ সব সার্ভিস পাবে। এজন্য আমাদের দেশের সরকার এবং ডাক্তারদের এগিয়ে আসতে হবে কারন তাদের মধ্যে কম্পউটার নলেজ খুবই ক্ষীন। এখন আর বসে থাকার সময় নেই যুগের সাথে তাল মেলাতে হবে আমাদেরকে, আর সময়টা এখনই উপযুক্ত।
বাংলাদেশে টেলি-মেডিসিন সম্ভবনা এবং............।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।