somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহিংস রাজনীতির নির্মম বলি পপলু ও তার মেয়ে সমাহিত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যশোর।।
স্কুলের বন্ধুদের হাসি-আনন্দে মাতিয়ে রাখবে না আর মাইশা। ছোট্ট এই শহরের সবার প্রিয়মুখ পপলুকে আর আড্ডায় পাবেন না তার সুহৃদরা। সকলকে ব্যাথার সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বাবা-আর মেয়ে।
হাজার হাজার মানুষের চোখের জলে আজ সম্পন্ন হলো কুমিল্লায় পেট্রোল বোমায় নিহত নূরজ্জামান পপলু আর তার মেয়ে মাইশার নামাজে জানাজা।
বুধবার বেলা ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের ঘোপ কবরস্থানে সমাহিত করা হয় তাদের।
জানাজার আগে নিহতের বড়ভাই প্রকৌশলী আসাদুজ্জামান এবং ছেলে মাথিনের আবেগাপ্লুত বক্তব্যে সেখানে থাকা মানুষ চোখের জল আটকে রাখতে পারেননি।
জানাজায় আগতদের উদ্দেশে স্বজনহারা এ দু’জনের দাবি, রাজনীতির নামে এমন সহিংসতা ও তার নির্মম বলি যেন আর কাউকেই এভাবে বরণ করতে না হয়।
গত বৃহস্পতিবার মাইশা একপ্রকার বায়না ধরেই কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিল বাবা-মার সাথে। সুখের সেইসব মুহূর্তগুলো বন্ধুদের জানিয়ে দিতে তা ফেসবুকে আপলোডও করে। সমুদ্রবিলাসশেষে বাবা-মায়ের সাথে জীবিত অবস্থায় ফিরতে পারেনি সে। বাবার সাথে লাশ হয়ে ফিরলো মঙ্গলবার সন্ধ্যায় নিজবাড়িতে।
সহিংসতার রাজনীতির নির্মম বলি পপলু আর তার আদরের মেয়ে মাইশা দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমালো। দগ্ধ হয়েছেন মা মিতাও। সর্বশেষ ফেসবুকে পোস্ট করা কক্সবাজার সমুদ্র সৈকতে নিজ হাতে বাবা-মার সাথে তোলা সুখের মুহূর্তের ছবিগুলো এখন শুধুই স্মৃতি। ওই ছবিগুলোর মিষ্টি হাসি এখন স্বজনদের চোখে কেবল জলই ঝরাচ্ছে।
মাইশা তাসনীমের সহপাঠী তাসনিম তাবাসসুম, নাসরিন আক্তার সাথীর মতে, ‘ও ছিল আমাদের হাসি-খুশির প্রতিক। সবসময় তার হাসিমুখ আমাদের ছিল প্রেরণা। ডাক্তার হওয়ার বাসনা ছিল, তাই একসাথেই একই কোচিং সেন্টারে ভর্তি হই। যেন এসএসসিতে খুব ভাল রেজাল্ট হয়।’
ভেজাকণ্ঠে তাদের জিজ্ঞাসা, ‘নোংরা এই রাজনীতির নির্মম বলি কেন আমাদের বন্ধুকেই হতে হবে?’
নিহত পপলুর বন্ধু যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা জানান, এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক। বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কাছে তিনি দাবি করেন, সহিংসতার পথ পরিহার করুন। আপনাদের কারণে এভাবে তরতাজা প্রাণ হারিয়ে যাবে-তা কারোই কাম্য নয়।
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আব্দুল আজিজ জানান, মাইশা ২০০৬ সালে ওয়ানে ভর্তি হয়। ক্লাস সিক্স পর্যন্ত তার বাবা অথবা মা স্কুলে দিয়ে যেতেন। এরপর সে বন্ধুদের সাথেই আসতো।
দীর্ঘ এ সময়ে তার বিরুদ্ধে কখনোই কেউ কোন কমপ্লেন করেনি জানিয়ে তিনি দাবি করেন, রাজনীতি হোক রাজনীতির ভাষায়, নির্মমতার শিকার কোন ছেলেমেয়ে যেন আর বহন না করে।
উল্লেখ্য, গত সোমবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় নিহত ৭ জনের মধ্যে ছিলেন যশোরের মাইশা তাসনীম (১৫) ও তার বাবা নূরুজ্জামান পপলু (৫০)। আর মা মাহফুজা বেগম মিতা (৪৪) হন অগ্নিদগ্ধ। তারা শহরের ঘোপ এলাকার বাসিন্দা।
নিহত পপলু কক্সবাজারে ঠিকাদারী কাজে যাচ্ছিলেন। এসময় মেয়ে মাইশা তার সাথে যাবার বায়না করলে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে গত বৃহস্পতিবার কক্সবাজারে যান। তিনদিন বেড়ানো শেষে সোমবার রাতে তারা যশোরে ফিরছিলেন।
খবর পেয়ে বড়ভাই পাট গবেষণা কেন্দ্রের পরিচালক আসাদুজ্জামান কুমিল্লা জেনারেল হাসপাতালে গিয়ে লাশ দুটি শনাক্ত করেন। সহিংসতায় মাহফুজা বেগম মিতার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়।
নূরুজ্জামান পপলু পেশায় ঠিকাদার ছিলেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তার বাড়ি। তিনি শহরের অতি পরিচিত মুখ। মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত। ছেলে হাসিব মোহাম্মদ ইমতিয়াজ জামান মাথিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিএসসি ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×