শেষ পর্যন্ত এলামই। প্রথমে মেইল এ্যাডরেস ভুল দিলাম, হলো না। তাই দুবার নিজের নামে ব্লগ খোলা হলো। আনাড়ি হলে যা হয়, তাই-ই হলো।
অনেক দিন খেটেখুটে বাংলা টাইপ শিখেছি, এখন কাজে আসবে মনে হচ্ছে। কোনও অফিসে টাইপিস্টের কাজ পাইনি, তাই এটা অকেজো পড়ে থাকতো। দুঃখের কথা হলো, এখন একটা ছুটির দরখাস্তও হাতে লিখে ওপরওয়ালার কাছে দেই। মজা লাগছে যে, এই কর্মস্থলেই কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে বলে। ধন্যবাদ হে ওপরওয়ালা, তবে নির্ঘাত চাকরিটা যাবে যদি আমার প্রোফাইল তার নজরে পড়ে, কারণ এই সত্য তার সইবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত।
এখানে লিখবো, অনেক দিনের প্রস্তুতি, তাই যে ছবিটা ভালো লাগতো সেটাকেই জমিয়ে রেখেছিলাম। এখন একেকটি লেখার সঙ্গে সেগুলো ছাড়বো। কিন্তু কতোদিন পারবো কে জানে? আমার আবার কোনও কিছুই একটানা ভালো লাগে না, হয়তো এই চাকরিটাই আর করবো না, তখন?? আচ্ছা তখনকারটা তখন...আপাততঃ এই আমি, আপনাদের সামনে, আপনাদের মাঝে, সামহোয়্যারইন-এ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


