somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারভিউ : কোম্পানির মালিক যখন নিজ এলাকার

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাগ্যগুণে বা দোষে ঢাকা এসে অনার্স ও মাস্টার্সে পড়াশুনা করার সুযোগ পেয়েছি। একটা প্রাইভেট কোম্পানিতে মানসম্মান বজায় রেখে চাকরি করছি। বেতন-ও দেয়। বেতন কত পাই সেটা নাই বা বললাম। তবে বেতনের চেয়ে আমি আমার কাজের প্রশংসাই বেশি পাই। অফিসের আমি একজন প্রিয় কলিগ ।
অত্যান্ত নম্র ও ভদ্র হওয়ার কারনে মানুষ (কেউ) আমার সাথে বেয়াদবি করলে তাঁর সাথে বেয়াদবি করতে পারিনা। তবে মানুষ হিসেবে, আমার একটা মন আছে, আছে সম্মানবোধও। তাই ঘৃণা না করলেও ঐ মানুষটির প্রতি আমার সম্মানবোধ নষ্ট হয়ে যায়। যেটা আর কখনও ফিরে আসে না।
আমি নীলফামারী গভ. কলেজের প্রাত্তন ছাত্র নই। তাই নীলফামারীর আর দশজনের মতো আমি মেধাবীও নই। এমনটি বলার কারন জানতে চাচ্ছেন নিশ্চয়, হ্যাঁ বলছি, আমি পড়েছি সাংবাদিকতায় (অনার্স ও মাস্টার্স)। এই পেশায় থাকবো বলে ঠিক করেছি। বন্ধুমুখে জানতে পারলাম অ্যালেক্সা রেটিং-এ বাংলাদেশের প্রথম সারির একটি অনলাইন পত্রিকার মালিকের বাড়ি আমার জন্মস্থানে, নীলফামারী। জেনে আমি যারপরনাই খুশি হলাম। আমার তৈরি করা সিভি সামান্য এডিট করে গেলাম সেই অফিসে, জমা দিলাম। মাস দুয়েক পরে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো।

ইন্টারভিউয়ে ডেকে সে কি ব্যবহার? কয়েকটি ঘটনা/দৃশের কথা না বললে বোঝাতে পারবো না।

রিসেপশনিস্ট (বিশ/বাইশ বছর বয়েসী এক ছেলে) জিজ্ঞেস করলেন, কাক চান? কোঠে থাকি আইচ্ছেন?
উত্তরে বললাম, ..... ডট কমের ইন্টার্ভিউয়ের জন্য আমাকে ডাকা হয়েছে।
আমার কথা শোনা মাত্রই ফোনের রিসিভার উঠিয়ে কোথায় যেন কল করলেন, আর বললেন – স্যার, ..... ডট কম থাকি একঝন আইচ্ছে।
ডিরেক্টর নিজেই ওনার রুম থেকে বের হয়ে আসলেন।
ডিরেক্টর আমার পরিচিত। উঁচু, লম্বা, দীর্ঘদেহী আর ফর্সা, পুরোপুরি হ্যান্ডসাম যাকে বোঝায়, তিনি দেখতে সেরকমেই। আগে (গভ. হাই স্কুলে পড়া অবস্থায়) বড় মাঠের মধ্যে দেখা হলে সালাম-হাই-হ্যালো টাইপের কথা হতো। আমি আমার স্বভাবসুলভ হাসি মুখে ভাই বলে সম্বোধন করলাম। উনি আমাকে চিনতে পেরেছেন বলে মনে হলো না। ওনাকে আগে সালাম দিতাম সেকথা মনে করিয়ে দিলেও তিনি অতীত হাতরে আমাকে মনে করতে পারলেন না। মনে মনে একটি স্মরণীয় বাণী সৃষ্টি করলাম – ‘অতীতের পরিচয়েই বড় পরিচয় নয়, বর্তমানের পরিচয়েই বড় পরিচয়।‘

ততোক্ষণে ডিরেক্টর সাহেবের রুমে বসে কথা বলছি। অনার্স – মাস্টার্স কোথা থেকে করেছি, এখন কোথায় চাকরি করছি, এমন কি কত বেতন পাচ্ছি সেটাও তিনি জিজ্ঞেস করে জেনে নিলেন।

তিনি আমার সিভিটা নাক সিটকে সিটকে দেখছেন, আর বলছেন - এটা কোনো সিভি হইছে?
ভাবলাম সিভিতে দেয়া ইনফর্মেশনগুলো কম হয়ে গেছে তাই ডিরেক্টর সাহেবের পছন্দ হয় নি। কিন্তু তাই বলে এমনটি হবে ভাবতে পারিনি।

টেবিলের ঐ প্রান্ত থেকে তিনি আমার সিভিটা ছুড়ে মারলেন, এবার যেন খানিকটা জোর দিয়েই বলল – এটা কোনো সিভি হইছে? অবাক হলাম, ওনার বাড়ি নীলফামারী বলে। সাথে আমার বাড়িও। ভাবলাম আমি নিজে মফিজ হয়ে, আরেক মফিজের কাছে চাকরি চাইতে আসছি। অন্য জেলার লোক হলে আমি নিশ্চয় আর এক মুহূর্ত বসে থাকতাম না। শুধু আমি মফিজ বলে বসে থাকলাম, আরও কিছু সময়, খেয়াল করতে লাগলাম, ডিরেক্টর সাহেবের কথাবার্তা, আর আচরণ ভঙ্গি!

উনি বলে যাচ্ছিলেন, আর আমি শুনে যাচ্ছিলাম, উনি নাকি যখন চাকরি চাইতে ইন্টারভিউতে গিয়েছিলেন তখন ওনার মুখে কত যে সিভি ছুড়ে মেরেছিল তার ইয়ত্তা নেই। তাঁর এ কথা শুনে আমি বুঝলাম, ওনার চেয়ে আমার ভাগ্য ভালো। সমান হলে তিনি আমার মুখে সিভি ছুড়ে মারতেন নিশ্চয়ই!

উনি ওনার চেয়ারে প্রায় শুয়ে রয়েছেন আর আমার সাথে বাৎচিত করছেন। রাজকীয় ভাবে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কথা বলছেন। উনি অফিসে ঢুকলে নাকি সবাই থর থর করে ভয়ে কাঁপে।

বাহ কত মহান তিনি! অফিসে থাকা অবস্থায় সবাই ভয়ে কাঁপে!

আমি স্কুল-কলেজ-ভার্সিটি এমনকি বর্তমান অফিসেও ‘এটিকেট‘ বা শিষ্টাচার শিখেছি। কোনো কারনে রাগ হলেও ভদ্র কিভাবে থাকতে হয় তাও শিখেছি। নিজের প্রশংসা করছি হয়তো, কি করবো বলেন, মানুষ অধম বলে আমি উত্তম হবো না

পরের কয়েকটি দৃশ্য আরও চমৎকার(!)। (চলবে)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×