শোকের মাসে জন্ম আমার
মনটা আমার দুঃখের আঁধার
কেউ যদি বলে এসে
সে আমাকে ভালবাসে
মনটা বড় হয়রে আকুল
তবুও যেন হয়না ব্যাকুল।
ভালোবাসা স্নেহ যত্ন ার আন্তরিকতায়
হলাম সিক্ত
এমনটিই চায় এ মন নিত্য।
ভাইদের আন্তরিকতা ভাষায় প্রকাশযোগ্য নয়
শামীম ভাই, আমিন ভাই, বায়জিদ ভাই,
শাহীন ও শান্ত ভাইয়ের নাম না বললেই নয়।
শুভেচ্ছার তালিকায় আছে বন্ধু কত শত
তাঁদের মধ্যে পাবো কি সবিন-বর্ষণের মতো?
আছে ছোট ভাই-বোন-আত্মীয়-বান্ধবী-সহকর্মী
সবার উপরে আছে মা-বাবা জানে অন্তর্যামী।
[জন্মদিন,
২০ আগস্ট, ২০১৪]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

