যৌন ক্রিয়া সম্পন্ন করার জন্য নগ্ন হবেন শুধু তা নয় আল্লাহ্ বা ভগবান বা ঈশ্বরের কাছে নগ্ন হয়ে র্প্রাথনা করেন এমন নগ্নতাবাদীদের কথা বলছি।পৃথিবীতে ৬৪০০০ এর মত নগ্নতাবাদী আছেন ।যারা খ্রিস্টান ক্যাথলিক ধর্মের অনুসারী।তাহারা নির্দিষ্ট সময়ে বা ব্যক্তিগতভাবে র্প্রাথনা স্থলে যান এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই নগ্ন হয়ে বাইবেল হাতে নিয়ে ঈশ্বরের কাছে র্প্রাথনা করেন।তাহারা বলেন,ঈশ্বর যেহেতু কল্পনার স্থান তাই তাকে নগ্নভাবেই দেখা উচিত।তাহলে আমরা ঈশ্বরকে ভালভাবে কল্পনা করতে পারব ও তার সান্নিধ্য লাভ করতে পারব।এই নগ্নতায় কোন যৌনতা ক্রিয়ার কোন সর্ম্পক নেই ।ঈশ্বরের কাছে র্প্রাথনা করার সময় চিন্তার জগতে কোন বস্তু রাখা যায় না।গায়ে বস্ত্র রেখে যেমন যৌন ক্রিয়া উপভোগ করা যায় না তেমনি চিন্তার বস্ত্র হরণ না করলে ঈশ্বরের কামনা ও উপলব্ধি উপভোগ করা যায় না ।তাহারা আর ও বলেন,বর্তমানে বিভিন্ন চলচ্চিত্রে বা মিডিয়া জগতে যে অবাধ যৌনতা বা নগ্নতা দেখানো হয় তা শুধু যৌন কামনার জন্য তৈরী।সেখানে কল্পনার কোন অবস্থান নেই।কল্পনা জগত সুন্দর।লিঙ্গকর্ষণে সে জগত তৈরী হয় না।তা তৈরী হয় একমাত্র কল্পনার অবিরাম চর্চায়।তাহারা নগ্ন হয়ে তাদের প্রাত্যহিক কাজর্কম সম্পাদন করেন, যেমন-রান্নবান্না,খাওয়া দাওয়া,খেলাধুলা,গাড়ি চালানো, সওদাপাতি ও করে ওই নির্দিষ্ট স্থানে বলা যায় পুরো এলাকাটাই নগ্নতাবাদীদের। আদিকাল থেকেই নগ্নতার অবস্থান ছিল এখন ও আছে।পাশ্চাত্যে এর প্রভাবটা সবচেয়ে বেশি ,প্রাচ্যে ও এর প্রভাব কোন অংশে কম নয়।ভারত উপমেহাদেশে ব্রাম্মণরা নগ্ন হয়ে বেদ পাঠ করে গঙ্গাস্নানে যায় মূলতঃ তারা ও নগ্ন হন নিজেকে পরিশুদ্ধ করতে।জাপানের একটা শহর আছে যেখানে বসন্ত উৎসবে তারা নগ্ন হয়ে জলকেলী করে এবং ঈশ্বরের আরাধনায় লিপ্ত হয় এছাড়া বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক আদিবাসী আছেন তারা ও একই কায়দায় নগ্ন হয়ে ঈশ্বরের কাছে নত হয়।নগ্নতা দুই ধরনের হয়ে থাকে-প্রথমত ধর্মীয় ভাবধারায়,দ্বিতীয়ত শিল্পকলায় (বিশেষ করে চিত্রকলায়)। বিশ্বের বড় বড় শিল্পী আছেন যারা এই মগ্ন-নগ্নতা চর্চা করে শিল্পকলার ইতিহাসকে সমৃদ্ধ করেছেনে।এ চর্চা আজো অব্যাহত আছে।বাংলাদেশে এর প্রভাব আছে কিনা? আমাদের সামাজিক প্রেক্ষাপটে সবকিছু আবরণ দ্বারা মোড়ানো।এখানেও অবাধ যৌনাচার হয় তবে সেটা লুকোচুরি করে।এখানে সবাই ঈশ্বরের কাছে র্প্রাথনা করে কল্পনার জগতে বস্ত্র রেখে অর্থাৎ কুসংষ্কারকে আলিঙ্গন করে।অনুভূতি-উপলব্ধির যে চরমত্ব সেটা আমাদের সমাজে তেমন খুজেঁ পাওয়া যায় না ।তবে একটা ব্যাপার ঠিক ভাবিয়েছে,বাংলাদেশে যারা উগ্র-ধর্মীয়বাদ চর্চা করেন তাদের উচিত নগ্ন থাকা।নগ্ন হলেই তারা নিজেদের খুজেঁ পাবে আর নিজেকে জানা মানেই তো ইহ-পরলোক ভাবাবস্থান থেকে নিজেকে তুলে ধরা।তাহলেই তারা বোমা মারবে না,গ্রেনেড ছুঁড়বে না,প্রতিবেশীকে দেশ থেকে তাড়াবার চিন্তা করবে না,সৌম্য-সৌর্হাদ্য অবস্থায় শান্তিময় সমাজ বির্নিমাণের হাত প্রসারিত করবে।মনের পর্দা খুলে নগ্ন হও ঈশ্বরের সান্নিধ্য খুজেঁ পাও ।সবার মনে শান্তি বিরাজ করুক। জয় হোক নগ্নতার যাকে ইংরেজিতে বলে নুডিজম।
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।