কাউকে পুড়িয়ে দেবার মত চোখ আর নেই
জল ছাড়া চুকে গেছে সেসব পাঠ
মোহ নয় ,প্রয়োজনের হাত থেকে ধার নিয়েছি।
বক্ষদেশে মোমের পুতুল ঘুমায়
ভাত -রুটির বদলে তবরুক ভালবাসা !
চোখ না থাকলে বক্ষ জাগে না
নাড়াচাড়া করা তলপেটে আর কি কেউ আছে ?
যে কিনা চোখের আগুন ফিরিয়ে দিতে পারে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

