জলের কাছ থেকে টিপ ধার নিয়েছি জোছনার
তুই বল কবে আসবে অমাবস্যার প্রিয় রাত
সোনার থালায় মাটির প্রদীপ কপাল ছুয়েঁ বলবে-
অন্ধকার আর ও গভীর হও
খুঁজে নিতে হবে সুনিম্নগভীর খনি
না হলে কে পাবে আলোর বাহক !
ভালবাসি অন্ধকার আর ও গভীর ভালবাসি ।।
রাজা-রাণী রুপকথার করুণ এ্যাডভেঞ্চার থেকে
পালিয়ে গেছে ...
সাত মার পালোয়ান ও না
ভাঁজ করা কাগজে হাজার বছর আগের আঙুল ছাপ
চুরি গেছে সময় নামা কালসাপ
হাতে রঙ লাগার আস্বাদ প্রদর্শনী... কলঙ্ক কালিদাগ ।
নগ্নপাতায় ধুলোবালি থেকে ধার নিয়েছি সূর্য়ালোকের
তুই বল কবে ফুটবে ক্যকাটাসের কপোল তিলক
চুল কাজল মাখা মেঘ নিনাদ ...।
জানিস ধার নিলে ফেরত দিতে হয় না
ধার ভালবাসার কিঙ্কর
জলের কাছ থেকে টিপ ধার নিয়েছি
মানুষের কাছ থেকে নয়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।