দুঃখ দূর পাখির ডানায় মিলিয়ে গেছে
সীমানাহীন
তবু দুরের শীষবিন্দুর মত তোমাদের সাথে আছি
জড়াজড়ি গড়াগড়ি খেয়ালি বেমানান
কোলাহল
নির্জন পাখি কোঠরে থাকে ....।
যা নাই তার জন্য কথা দিতে পারি না
শেষ বারের মত বুঝে নিও
দুরের শীষবিন্দুর মত তোমাদের সাথে আছি
কেননা অন্ধকার থেকে আলো চুরি করেছি
তোমাদের ভালোবাসা -প্রার্থনা- শিখা
বড় লোভী করেছে আমাকে
ক্ষমা চাইছি........
কষ্ট,ব্যাথা,আঘাত
দ্রবীভূত করো ...
আমাকে এবং আমার ভেতর আমাকে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



