জোনাকি আলোর চোখ ,ভাসছে রাত্রির জলে
দূর জাহাজের মাস্তুুল কাঁপছে;কাঁপছে আাঙুল
ছোঁয়ার দৃশ্যমান অপেক্ষায় কোকিল
জানি আর কটা দিন পর বসন্ত আসবে
হু হু করে লাল আগুনের সোহাগ নিয়ে
সোহাগ টাল হয়ে পড়ছে, গড়ে উঠছে নন্দনের মাটি ।
ক্যান্টিনের লাল চেয়ারে ঘন্টা খানেকর আগ্রাসন
যুদ্ধ আর প্রেমে সব জায়েজ; পুরাতন স্লোগান গা জোয়ারি
ভাপাপিঠার মত স্বাদ তার হাত ;আঙ্গিকে বিস্তর নারীর মত
এক কাপ কফি
বাষ্প ভঙ্গিতে উড়ে যাচ্ছে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


