somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলঘরের সংস্কৃতি চর্চ্চা ... অনেকটা আইট্টাকলার ভূমিকায়!!

১২ ই জুন, ২০১৫ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হলঘরের সংস্কৃতি কর্মী হওয়ার চেয়ে জমির আইলে লেইট্টপাড়ি বসে পাঠচক্র সংঘটনের সদস্য হওয়া নিতান্ত গৌরবের।বিনোদনমুখী সংস্কৃতি চর্চ্চায় বিনোদন ও হয় না ,চর্চ্চাও হয় না ,শিল্পমানতো দূরে থাক!বড়জোর হয়ত ব্যক্তিগত প্রবৃদ্ধি হবে,হলঘরের কাঠামোগত প্রবৃদ্ধি হবে ,সভায় সেমিনার ডাক পাওয়ার প্রবৃদ্ধি হবে কিন্তু কালচার বলতে যা বোঝায় তাতো পাওয়া যায় না বা হবে না।দশের ভেতর থেকে এগারজন হওয়ার যে বাসনা সেটাতো পূরণ হবে না।বিনোদন নির্ভর সংস্কৃতি আকার বড় ,বাণিজ্য বড়,পেট বড় হতে পারে তবে এই পেটে কালচার থাকে না থাকে কালচারের বর্জ্য,কালচার টাউট থাকে আর থাকে কালচার চাটুকার।প্রতিপাদ্য যেন ... কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই !! বীজ ছড়ানো ,শস্যফলানো যদি সংস্কৃতির লক্ষ্য হয় তাহলে সে লক্ষ্য এখন অর্ধমৃত,শরীর ও মেদ নির্ভর।নিষ্প্রাণ সমাজে স্বতঃস্ফুর্ততার ধারালো ফলা ---এই হবে সংস্কৃতির লক্ষ্য।নিজ অভিজ্ঞতা আমাকে এই শিক্ষা দিয়েছে।ছোট সীমানায়,ছোট পরিসর,ছোট জগত,চারদেয়াল ঘেরা সংস্কৃতি চর্চ্চা -- বীচিকলা,আইট্টাকলা কালচার বটে হয়ত আর বড়জোড় বিটিবেগুনের কালচার হবে।তবু হয়ত অনেকেই বলবেন, "তেলাপোকার মত টিকে আছি ,অতিকায় হস্তি লোপ পেয়েছে!!" হুম আস্ত ঠিক কথা,শতবছর টিকে থাকুন কেননা পাইপের দৈর্ঘ্য বাড়লে তেলাপোকার কর্মসংস্থান আর বাসস্থান সংখ্যা বাড়বে না কেন? জয় হোক রক্তমাংসহীন সিমেন্টেঘরের সংস্কৃতি কর্মীদের ।তাহলে ও অন্তত বলা যাবে এই শিল্প র্চচ্চা করলে লাখ টাকা আর এটা চর্চ্চা করলে হাজার টাকা আয় করা যায় ।বড় বড় শহরে ঘরভাড়া দিয়ে জীবন যাপন তো করতে পারছি এই কি কম কথা!! পেশাদারিত্ব বলে কথা!!! পাওয়া ও পাওয়ারের ভেতর থাকলে সন্তুুষ্টি থাকে এভাবে চর্বির মত বড় আকারের সংস্কৃতি হবে দেশে সমাজে ।কিন্তু মনে রাখা চায়,চর্বিযু্ক্ত শরীর ভবিষ্যৎ বড় রোগের উৎস।এই সংস্কৃতির বড় দেহ ধসে পড়েছে বা পড়বে বেড়ি বাঁধের মত !এত বড় বড় মুখ তারা সভা চেনে ,সেমিনার চেনে,হলিউড চেনে,পাম-কান চেনে বাহ নিজের শেকড় চিনে না।তাতে যদি আবার জমির আইলে দাঁড়াতে হয় ............!!!!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ সকাল ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×