কোনমতে শাড়ি পেঁচিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন
জলের অভাবে শরীর যেন বৃষ্টির মর্মরধ্বনি
মহিলার ছদকা-দানের ও সার্মথ্য নেই
তবুও তিনি বৃষ্টি মাগেন না,
গায়ে পড়ে দিলে নিবেন নতুবা না।
অঝোর ধারায় বৃষ্টি পড়লে জলাধার পোয়াতি হয়ে পড়ে
সৃষ্টিকাজে বেদম...
জলরঙে উয়ারীবটেশ্বর
এসব তার জীবনে মূল্যহীন।
দুই বিঘা জমি থেকে দুই ঘড়া জল
জলজমি সবই গিলে ফেলেছে উত্তরসময়।
তার আজ ঘর নেই,পথ নেই ,পুকুর জলা ডোবা কিচ্ছু নেই
স্থাপত্যের মত বেঁকে যাওয়া শিরীষ বৃক্ষের
তলে গড়েছেন আজীবন বসতি।
একটুকরা ত্যানা কাপড় ,খুদ চালের জাউ
ফেলে দেয়া পলিথিনের ভেতর হলদে ফেনার ঝোল।
মানুষ মানুষের জন্য কি করে
দেখেছি,সয়েছি,ভেবেছি অনেক
জেনেছি.....
প্রাণ একটা ছদকা মেওয়া ধন।
বৃষ্টির জলের আভাসে লেপ্টে থাকা জীবনক্ষণ
সৃষ্টিতে নগ্নমগ্ন
ভয়াল সৃষ্টি ও সৃষ্টি তো,জীবনের নিক্কণ
ধ্যানহীন নকল বৃষ্টি !
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



