মৎস্যের বসতঘর
আকাশের পাড় ভেঙে ভেসে গেছে
সভ্যতার নদী।
জল ,
ক্ষর্মাহ হও
ওপাড়ে দাঁড়ানো হাঁসের সারি।
ওরা হাঁস ছিল না মানুষ ছিল
ওরা মাছ ছিল না মানুষ ছিল
ওরা পলি ছিল না মানুষ ছিল।
ভূমধ্যসাগরে ভাসছে,
ছুড়েঁ মারা মিনারেল ওয়াটার!
সভ্যতার জলছিটানো উৎসবে বিপন্নতার গ্লানি
জলতো মানুষকে প্রথম সভ্যতা দিয়েছে
তার অধিকারে দূলর্ঙ্গ কেন।
সংঘচক্র, আকাশে-পাতালে
গণবিদ্রোহ হও
সংঘের নবুওয়াত ডোবানোর সময় হয়েছে।।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



