somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিলে চোট ..... !!!!

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেঁকা (ছ্যাকা) পরোটা দিয়ে দুধ চা চট্টগ্রামে বেশ জনপ্রিয়।কবি সুনীল বলেছিলেন,যারা প্রেমে ব্যর্থ হয়েছে,যাদের মধ্যে কষ্ট বা দু:খবোধ আছে তারা মননশীল হয়ে উঠে" ।কিনতু যে হারে আমরা ছ্যাকা পরোটা চা সমেত গোগ্রাস করি তাতে প্রেম পাকস্থলিতে জমা পড়ে।আর যা পাকস্থলিতে থাকে তা জৈব উপাদান হিসেবে বেশ কদর আছে।প্রেম ও জৈবিক উপাদানের অংশ।প্রেম খায় ,ছ্যাঁকাও খায় আবার পরোটাও খায়! এভাবে এক জীবনে কত যে দিলে চোট লাগে!! এর জন্য কোন প্রতিকার নেই যা আছে নিজের মনের কাছে ,নিজের মানবিকতার কাছে।অপরদিকে প্রেমের বেলায় ও আমরা চরমঅসিহষ্ঞু।ধরুন কারও প্রেমে পড়লেন ,যদি কোন কারণে তিনি প্রত্যাহার করেন তাহলে তার মত জগতের খারাপ আর যত রকম লোকাল উপাদান আছে সব তার জন্য বরাদ্দ থাকে।পারিপার্শ্বিকতার কাছ থেকে শিখছেন বা এর চেয়ে ভাল কিছু দেখতে পাচ্ছেন না বা এর চেয়ে উঁচু সাংস্কৃতিক মান কাউকে দেখাতে পারছেন না।কেননা ওই পরিসরে ভাবার মত কোন উপাদান চারপাশে নেই। এজন্য দিলে চোট বা ভাবমূর্তি সংকটে পড়লে আমরা আর চরমতম অসহিষ্ঞু হয়ে পড়ি।এই দেখুন না আইসিটি আইন ২০০৬ নিয়ে কি শুরু হয়েছে। ৫৪,৫৫,৫৬,৫৭,৮৬ ধারা আছে আপনি বন্ধু বলেন,প্রেমিকা বলেন এইসব ছোট পরিসরে অনলাইনে যদি কাউকে চোট দেন তাহলে নিশ্চিত আপনার ১৪ বছর কমে ৭ বছর বা কোটি টাকার লোকসান।তবে এখনো এই দিলচোট জনিত উদাহরণ অনলাইনে কম হয়নি হলে ও ব্যক্তি বিশেষের ক্ষমাশীলতার কারণে ওই পর্যায়ে যায়নি।কিন্তু যদি সমাজ.রাষ্ট্র বা ক্ষমতপতিদের যদি দিলে ঘা দেন তাহলে আর রক্ষে নেই!!! তাহলে এক্কেবারে সারাজীবনের ঘা দিয়ে ছাড়বে মহাপতিরা।বাংলাদেশে হরেক রকম কবিরাজ আছেন,বা সর্বরোগের ডাক্তার আছেন তাদের ভাষার সাবলীলতা এত এত উপাদেয় যে অন্যান্য মানুষরা মুখ চোখ হিজাব দিয়ে ঢাকলেও পার পাবেন না।এই ধরুণ-- প্রেমে ব্যর্থতা - সপ্তাহ খানেকের মধ্যে সমাধান।স্বামী যৌন সুখ দিতে পারছেন না- এমন সফদার ডাক্তারী চিকিৎসা দেবেন যে আপনি তৎক্ষণাৎ বিশাল শক্তির অধিকারী হবেন যে ওই শক্তির প্রাব্যল্যতায় বউ পালানোর জোগাড়,অত্যধিক মোটা -এক সপ্তাহে ওজন কমে ,পেয়ে গেলেন রক টাইপের বডি, আয়-উন্নতি করতে পাছেন না - হনুমানজি,নানা উন্নতির পাথর দিয়ে তাৎক্ষণিক সমাধান, হয়ে যেতে পারেন বিল গেটস্। সংসারে নানা ঝামেলা -- এক ফুঁতেই সমাধান, মন অস্থির অস্থির করছে -- এক ঘষাতেই নিমিষে শান্তি । কোন জটিল রোগ যেমন ক্যানসার,পিত্তথলিতে পাথর, ডায়বেটিস,হৃদরোগ -- হুম নিমিষে সমাধান। এত সমাধানকারী থাকার পর ও সমাজ,রাষ্ট্র মহাপতিদের আর চিন্তা কি!! মহাপতিদের দিল নাকি অনেক বড় হয় !বড় দিলে তো চোট কম লাগে কারণ জায়গা বড় ডানে বায়ে চোট কেটে চলে যায়।একি হল! এখন তো দেখছি কথা বা শব্দ ঝরে পড়লেই তাদের দিলে চোট লাগে।আর সে চোট সারার জন্য মানুষের হাতে হাতকড়া পড়াতে একদমই কসুর করছে না।আর নানা ধরনের হুমকি ধামকি তো রয়েছেই!!ওই যে বললাম,কারও প্রেমে পড়লেন ,যদি কোন কারণে তিনি প্রত্যাহার করেন তাহলে তার মত জগতের খারাপ আর যত রকম লোকাল উপাদান আছে সব তার জন্য বরাদ্দ থাকে।জনগণ হল এখন সেই প্রেমিকার মত,মহাপতিদের প্রত্যাখান করেছে আর তাতেই মহাপতিরা নিচু আয়োজনে মহাসাড়া।ভবিষ্যতে দিল চোটের ব্যাপারে সর্তক হোন কারণ এই দিলচোট সারাবার কোন ফিজিশয়ান নেই।আর জনগণের চেয়ে বড় ফিজিশিয়ান পৃথিবীতে নেই ।প্রেম করুন সমস্যা নেই কিন্তু প্রেমের নামে দিলে চোট দিবার অধিকার ও না থাকাউচিত!!চোট দিলে প্রেমিকার আকর্ষণ আর বেড়ে যায় তাতে অপরাধ যাতে যু্ক্ত না হয় সেটা ও খেয়াল রাখুন।দিলে চোট দিলে যে কাউকে খারাপ বলবেন সেটা ও গ্রাহ্য নয়।মানুষে মানুষে দিলে দিলে ঘষা লাগবেই,কাছে আসা যাওয়া করবেই ,তাতে একটু আধটু দিল চোট না থাকলে কি আর দিলওয়ালা হওয়া যায় ............।।।।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×