গ্রীণটিতে চাঁদচুমুক
আর্মচেয়ারে চাঁদবাতি ঝুলছে; হাতে মস্ত পেয়ালা
শিশুর হাঁটাশেখার মত দক্ষিণের হাওয়ায় আরেকটা চাঁদ
যেন চেয়ে আছে এ মুখো…
বছরের পর বছর লীন হয়:পালিয়ে বেড়ার স্বাদ জাগে
পাড়ার মেয়েটির।
পছন্দের ফ্রক,নিষ্পাপ মুখ,মাথায় প্রজাপতি ক্লিপ…ঠোঁট কালার লিপস্টিক
মরতে মরতে বেচে যাওয়া দূর্বাঘাসে সে যখন দৌড়ায়
রানাপ্লাজা:সিনেমার পরিণতি হয় মেঘকাটা চাঁদের
গলার র্হাট-লকেট খুললেই পা-খানি বের হয়ে পড়ে।।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





