দ্য এক্সিডেন্ট //
পা ফসকে ফুলের উপর কাউকে পড়তে দেখেছেন
অজস্র ফুল সড়কে পড়ে আছে লোবানের ঘ্রাণ নিয়ে!
পা //
একচল্লিশ ইঞ্চির পা’
প্রতিটি পদক্ষেপে চাপা দিয়ে যায় মাটি
শব্দহীন শোধ একেই বলে,
মাটিকে ডেকে মানুষ দেহটা দিয়ে যাবে।
জলজ-তীর //
সমস্ত অক্সিজেন বাম বরাবর..খুব একটা দূরে নয়
মেঘের সাথে উড়ে চলছে রঙবেরঙের পাখি
তোমাকে ধরতে একটা তীর যথেষ্ট!
কিছুক্ষণ পরে বৃষ্টি অক্সিজনসহ নামবে।
কুমির //
প্লাস্টিকের চেয়ারে পা তুলে বসেছে
দলবদ্ধ মাছের ধাওয়া খেয়ে
ডাঙায় কুমির সেজেছে।
গুইসাপ //
দু’টো হাত, দু’টো পা
লেজবিহীন..।।
গৃহিনী//
ভোঁদড়েরা মাছ সংগ্রহ করতে জলে গেছে
খাঁচাটার মুখ খোলা ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




