দুঃখ পাও তবু পয়সা নিয়ো না
তারচে’ টাকা দিয়ে সুখ কিনো!
একটাই তো রাস্তা,ঘাস,ছোট পাহাড় এসব কিছুই নয়
ইস্পাতের উপর খচিত তারার ফুল যেন ফুটে গেছে তোমার গলায়,গালে
বিশাল ক্যানভাসের ভান করা মুখে কি হাসির উচ্ছ্বলতা আমার!
তুমি বুঝতেই পারোনি।তোমাকে বুঝতে দেয়া হয়নি।
জলপাইয়ের বাগান ঘুরে ঘুরে দুটো মাত্র জলপাই পেলাম
আর ক’টা মিনিট পর দীর্ঘকায় বাস ছেড়ে যাবে পরের গন্তব্যে
দেরি করে ফিরলে জবাবদিহি করতে হবে:এমন ভয় তাড়া করে ফিরে তোমাকে।
এখানে পৌঁছার আগে একশকিলো গতিতে মহাসড়কে ছোটা বাসের সামনে থেকে
কিভাবে পালিয়ে বাঁচলাম তোমাকে বলতে পারিনি!
সে কথা পাহাড়ের বুকে জমানো ঘাসের মতই পড়ে রবে
পরবর্তী জুমের জন্য!
আলাদা আলাদা চাষাবাদের জমিতে একই ফসল ফলানো যায় না
হালহকিকত করে ফলালাম তোমার পছন্দ করা ইস্পাতের মনোমুগ্ধ বাগান
স্টারওয়ার্ল্ড ফিল্ড,
মহাশূন্যে ঘুরতে থাকা বিশ্রামাগার,ভ্রমণের প্রাক্কালে জিরিয়ে যাবে!
জীবনঃ গ্লানিভরা নদীর মত, মহাশূন্যও নশ্বর
তোমার নামফলক থাকবে ওই স্টেশনে
ইস্পাতের বার্জে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




