somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের কলঙ্ক //

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মা একা আছেন চৌদ্দবছর
স্বামী নাই;গাছপালার দিকে তাকালেই ঋতু বুঝতে পারেন
নতুন বছর আসলে আগে বাংলা ক্যালান্ডার খোঁজেন।
যতদিন তার স্বামী ছিলেন আমরা পিতা হারা হইনি
সপ্তাতে বা মাসে মাঝিরঘাট থেকে আসতেন স্টিমারে
দু-একদিন তাকে সঙ্গ দিতেন
৩৭সাবান চিনিচা-পাতা সব শুকনো মুদির বাজার সাথে আনতেন;কোন কোন সময় একটু বেশি থাকলে
সপ্তাহের দু-দিনের বাজারে একদিন যেতেন;পিতার একটা অহংকার ছিলো
তিনি কম খেতেন যা খেতেন সরেসটাই খেতেন;সেসব গল্প মাঝে মাঝে বলেন।
মা এখন একা আছেন তার কোন প্রেমিক নাই স্বামী নাই
গোপন অনুভবে হয়ত তাকে স্পর্শ করেন
হয়ত কোন সুখাচ্ছন্ন আকাঙ্খায় ভেসে যান
যেমনটা নদী ফাঁকি দিয়ে চলে গেছে;চলে গেছে সাধের চড়ার স্টিমার
মা’র চোখ এখন কুঁচকে গেছে,মুখে হয়েছে নানার রঙের দাগ
দাগে দাগে সময় খেলছে জীবনপাতি খেলা
তার দীঘিতে ভাসছে পালিত হাঁস গৃহস্থি খামার
কতো কলা শাক নারকোল হলুদ মরিচ কাকরোল
কিছু একটা করার লোভ তাকে আজীবন তাড়িত করেছে
প্রতিটি ভোর একটা মানব জীবন!
মা এখন একা আছেন
এখনো আমাকে শেখান কিভাবে গোয়ালঘর পার হতে হয়
শেখায় স্বচ্ছতা;অনেক রাষ্ট্র মিলিয়ন খরচকরে পরিষ্কার কর্মসূচী নামে!
শারীরিক মানসিক পরিশ্রমের কথা না বলাই ভালো
না বলাই হলো তার দৃঢ়তার কথা;সামাজিক কুটিলতা তিনি এড়িয়ে গেছেন অভিমানীমুখে
কালবোশেখীর ঝাপটার মতোন
শেখাতেন অন্যমানুষের দুর্বলজায়গায় আঘাত না করার কথা;অথচ তিনি সহ্য করেন তার দূর্বলজায়গায় আঘাত হানা কটাক্ষ।
তার শত্রুতার খ্যাতি জগত জোড়া
তিনি তার ছেলেমেয়েদের মানুষ করতে চেয়েছেন – অন্যদের চেয়ে আলাদা করে
যে আলাদা ভাষা নতুন ভাষার জন্ম দেবে
এটা তার শক্তির জায়গা-আমরা বুঝি।
শেখান ধূর্ততা কিভাবে অতিক্রম করা যায়;স্কুলিং করায় মা’র বিশেষ দূর্বলতা আছে
তার পিতা কেন যে মা’রে স্কুলে পাঠায় নাই সেদুঃখ তারে আজো পোড়ায়
তার বাবার ওপর তার সাংঘাতিক ভালোবাসা আর অভিমান আছে।
তার ও পিতামাতা নাই।মা হারানোর সেই কান্না আমি আজো দেখি।
মা তার মায়ের কবরে যান প্রায়ই
মা আমার এখন একা আছেন সর্ম্পূণ একা
জগত কখনো একক নিয়মে চলে না;মায়েরাতো চলে
কি এপিক নিয়তি
সব সন্তানরাই পাঠ নিয়েছি মা’র সমগ্রখন্ডের;তাদের ধূর্ততাই কাহিল হন তিনি
মাঝে মাঝে ভীষণরকম অবাক হন
জোরে জোরে কথা বলেন আর হাসেন
”ধুর বাদ দে তো”!
এইকটা শব্দ যেন আমার সারা জীবনের মাপ্রাপ্তির যোগ।
জীবন এখনো তার কাছে নিছক জেলখানা নয়
শেষপর্যণ্ত বিশ্বাস করেন নিজের প্রতি;কেউ যদি সে বিশ্বাসের মর্যাদা না দেই!
মা বলেন”আসলে ওরা আমাকে আর ভালবাসেনি”
ভালবাসা জানতে হয়,প্রেম কি বুঝতে হয়
এই কথার অর্থ আমি যত গভীরে কানপাতি ;এক অনর্থক পৃথিবীকেই দেখি!
খেলাঘরে সবাই
ফানালিল্লাহ হয়ে যায়
খেলার ফলাফল থাকে-আস্থায় তিনি নির্ভার হয়ে আছেন
তাওতে দর্শন যেমনটা আচরণ করে।
মা একা আছেন
শীতআসলেই মিঠাই সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন
রঙিন উষ্ণতা দেন রক্তপ্রবাহে
এখনো ওইরকমই আছেন কিছুই বদলায়নি;মা’দের কখনো বদল হয় না
অথচ কি করুণ খেয়াল প্রকৃতির
একদিন শীত কেড়ে নিয়েছে তার অবলম্বন
যিনি কিনা স্বামী হয়ে সামলাতেন তার মনোরাজ্য
শীত তার কাছে অভিশাপ নয় কলঙ্ক নয়
মহা উষ্ণতা তা ও নয়।
এইবার শীতে তিনি যেন কেঁপে উঠলেন, আমিও কাঁপলাম
ভয় পেলেন আমি ও পেলাম
হায় পৃথিবী
তোমার সব ভোর সতত আলোকিত নয় যে ভোর হারিয়ে ফেলে তার উৎসমুখ।




সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×