somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে কিশোর খুনের ব্যাপারে আঞ্চলিক সমাজবিজ্ঞানীরা,তথাকথিত মিডিয়া দুষছেন-পরিবারকে?!!

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চট্টগ্রামে কিশোর খুনের ব্যাপারে আঞ্চলিক সমাজবিজ্ঞানীরা,তথাকথিত মিডিয়া দুষছেন-পরিবারকে?!!
পরিবারের অনুশাসনই নাকি কিশোরদের দমায় রাখতে সাহায্যকরে।অর্থাৎ তাদের কথা অনুযায়ী তারা সবরকম ইনস্টিটিউশনের মধ্যে পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।সববিপদের ত্রাতা পরিবার!সব ভালর কৃতিত্বও পরিবার!সব খারাপের ভাগিদারও পরিবারের।

এরা সত্যিকারের ”আঞ্চলিক” সমাজবিজ্ঞানী এরা কোনদিন জাতীয় বা আর্ন্তজাতিক মাপের সমাজবিজ্ঞানী হতে পারবেন না।যে সমাজে রাষ্ট্রে কাউন্সিলিং হয় একরকম পরিবারে কাউন্সিলিং হয় আরেকরকম সেটা বুঝতে না পেরেই তারা মূলত পরিবারকে দোষ দিয়ে নিজেদের কর্তব্য নিজেদের দলান্ধতা নিজেদের স্বার্থবাদীতা নিজেদের বেনিফিশিয়ারী ভূমিকাকেই আড়াল করছেন।যে কিশোর গ্যাংরা খারাপ বলছেন এইসব সমাজআঞ্চলিক বিজ্ঞানীরা তিনিও সেই অর্থে গ্যাংভূক্ত।তারা সবছিুকে গ্যাংগ্রিন আকারে মূল্যায়ন করে বলে সমাজ আর রাষ্ট্রের মতোন ইনস্টিটিউশনগুলারে রিফমিং আকারে নিতে ব্যর্থ হয়।

শুধু কিশোর গ্যাং নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।বাংলাদেশের রাষ্ট্রে আর সমাজে প্রতিটা গোষ্ঠী আজ এক একটা গ্যাং।গ্যাং যারা করে তারা সবসময় অন্যকে দোষারোপ করে।তাদের ভাষাও গ্যাংদের মতোন।রাষ্ট্র একটা গ্যাং।সমাজ একটা গ্যাং।সবাই সমাজ (বড় জায়গা) থেকে বের হয়ে ছোট ছোট গ্যাং আকারে ছড়িয়ে পড়েছেন সবখানে।সত্যি খুব বেদনাদায়ক,খুবই হাস্যকর,খুবই পীড়িত করে যখন আপনারা শুধু মাত্র পরিবাররে দুষছেন!

মা-বাপরে দুষছেন!হেন কোন মা-বাপ নাই সন্তানদের জন্য সবোর্চ্চ চেষ্টাটা করে না যার যার সাধ্যমতোন।ববং পরিবারের একনিষ্ঠতা,সাধ্যমতোন যোগান দেয়া অর্থ,পরমস্নেহ মমতা,ধর্ম ও নৈয়ায়িক অনুশাসন,শৃঙ্খলা সব চুরি করছে সামাজিক ও রাষ্ট্রের নামে গজে উঠা যত্রতত্র ইনস্টিটিউশন বা গ্যাংচালকরা।মানুষের বেড়ে উঠার সমস্ত স্বাভাবিক স্বাদ চুরি করেছেন আপনারা আপনাদের মাধ্যমে পরিচালিত নানা ইনস্টিটিউশন অথচ সবাই মিলে দুষছেন পরিবারকে!

একটা পরিবার একজন সন্তানকে চব্বিশঘন্টা পাহারা দিয়ে রাখতে পারে না।পরিবার মানে তো কারাগার না।বড় কারাগারে সে যখন যায় সমাজের নামে রাষ্ট্রের নামে তারে নানারকম মগজধোলাই করে তারে কুপথে নেয়ার সবোর্চ্চ চেষ্টা করছে বড় গ্যাং সমাজ আর রাষ্ট্র মিলে।হাতে হাত মিলিয়ে।অথচ সবাই দুষছেন পরিবারকে!

শুধু একপক্ষরে দোষারোপ করে এ পর্যন্ত যারা অভ্যস্ত হয়েছেন তাদেরকে বলছি এইযে চৌর্যবৃত্তি সেটা সামষ্টিক।সুতরাং কাউকে একা দোষারোপ করবেন না।এইরকম দোষারোপ করতে করতে সবকিছু হারায় যাচ্ছে।মানুষের বিলাপ বাড়ছে।হাহাকার বাড়ছে।সেখানে আপনারা ত্রাতার ভূমিকা পালন না করে একতরফা পরিবারের উপর দোষচাপাচ্ছেন।যখন পরিবার কোন কিছু হারায় তার পরম কিছু হারায় তা শুধু পরিবারের আর কারো নয়।আপনারা যা করেন তা বেতনভূক্ত বা অভূক্ত পরার্মশ ভুমিকা পালন করেন।তার দ্বারা পরিবারের কিছু আসে যায়? যায় না।যা যায় পরিবারের যায়।আর কারো কোনকিছুতে কিছু যায় আসে না।পরিবার একটা এককমাত্র।


সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×