ঘুম ও জলপাই
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুম//
নিষেধ উৎপাদন করি।
এখানে দেয়াল লিখন নিষেধ।
এখানে প্রস্রাব করা নিষেধ।
এখানে কথা বলা নিষেধ।
এখানে মোমবাতি জ্বালানো নিষেধ।
এখানে দাঁড়ানো নিষেধ।
এখানে প্রবেশ নিষেধ।
এখানে চুমু খাওয়া নিষেধ।
এইখানে থামুন।
আপনারা
কুম্ভকর্ণ চেনেন?
ব্যাঙ?
ওদের দীর্ঘ নিদ্রা বেশচমকপ্রদ!
”ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে”-খালেদ গায়।
অথচ জেগে থাকা,
জেগে থাকার নাম অপরাধ।
সবাইরে ঘুমানোর ডাক দিতেছি।
আসুন
ঘুমাই।
চব্বিশ ঘন্টা ঘুমাই।
বছর বছর টানা ঘুমাই।
আসুন
ঘুমাই।
মৃত্যুর সমান ঘুমাই।
জলপাই //
খ্যাপ মারতে গেছিলাম খালের পাড়।জলপাই গাছখান খুব একটা বড়ো আছিলো না।একলাফ দিলেই চূড়ায় উঠা যায়।খ্যাপ মারলে টাকা আসে।আমরা আনতাম আনন্দভাড়।জলপাই গাছ লবণপানিতে মারা গেছে,একদমই লোনাপানি সইতে পারে না।যেমনডা ভাইঙ্গাগেছে ভাড়খান।জলপাই কেউ খালপাড়ে লাগায় না।আমরা লাগাইছিলাম।খালে লইয়া গেছে বহুকাল আগে।জলপাই বললে কিসের জানি একখান গন্ধ টেরপাই।জলপাই বললে অনেকে ভয় পায়।জলপাই ভাষায় জায়তুন গান গায়।ন্যাংটো কালে জলপাই কালারের জ্যাকেট প্রিয়আছিল যা কিনতে পারি নাই।আইজ বাতাস কয়েকবার খ্যাপ মারতে গেছে।আমারে লয়ে যায় নাই।খ্যাপ মারতে ভীষণ ভাললাগে।মহা আনন্দভাড়।ধাক্কা দিয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।
এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন