১.
যখন তুমি থাকো আমি নিখোঁজ হয়ে যায়
তুমি না থাকলে নিজেরে খুঁজে বেড়ায়।
২.
মানুষ--
সিরিয়াল কিলার।
৩.
নদী--
একা। জোড়া নদী বলে কিছু নাই।
৪.
আমাকে কেউ প্রশ্ন করো না যদি করো
বলতাম-
আমি আর এসব দেখি না।
ছোট ছোট প্রশ্ন করে যে কেউ রক্তাক্ত করতে পারে-
একটা ধেরচুয়া ধানের ক্ষেতে উড়ে আসে
একলা নদী
থিরথির করে কাঁপা বাবলা পাতা
হেলেঞ্চা কেটে ঘরে যাওয়া কিশোরী- তাকায় না।
সিইউএফএলের কৃষ্ণচূড়া রাস্তায় মরে গেছিলাম
বহুবছর আগে তন্ন তন্ন করে খুঁজেছি একটা পাইন
ছায়াবীথি খুঁজতে কোথায় যে চলেগেছিলাম-
এসব প্রশ্ন কেউ কোরো না।
উত্তর চাওয়া
–মানুষ; আমার ভাললাগে না।
আমি চাই---আমার সাক্ষাৎকার নিক---আমি বলব
--এই ধেরচুয়া
--এই নদী
--এই বাবলা
ফুটছে ফুটছে চাঁদ—এই চাঁদটাই
আবহমান।
মানুষ---দূরধারণাকাল---
৫.
মা’র সাবেক প্রেমিক ছিল কিনা
কখনো জিজ্ঞাসা করি নাই।
বিয়ের পর মা পুরুষ নিয়ে ঘুরতেন না
--পুরুষের কথা বলতেন।
মা—একা
মা—একেশ্বরবাদী
দ্বিতীয় কোন উপাস্য নাই।
৬.
চশমা--
চোখ দেখতে পায় না।
৭.
চোখ আর চশমার মধ্যখানে থাকে গভীরতম লবণ।
৮.
রাগ-ক্ষোভ-অভিমান--
পরিমিতো ভাল; যতোক্ষণ অসুখে পরিণত না হয়।
৯.
নিঃসঙ্গতা।
নিঃসঙ্গতা একটা বোমা।বিস্ফোরণের দাগ চিরদিন।
১০
মৃত্যু দৃশ্য ভোগ করি
-- আপন মানুষ?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



