কে কইছিলো?
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কে কইছিলো?
হাত বাড়াতে
পা বাড়াতে
একটা পাতা
ঘিরে;
শিরায় শিরায়
রঙিন আকাশ
রঙবেরঙের
মেঘ
ধুমছায়তো বৃষ্টিপড়ে
তবু পাতায়
নরোম ঘুম
গুটিয়ে যাওয়া
পাখির চোখে
প্রজাপতি
উড়ছিলতো
নাচছিলতো
খেলছিলতো
তোমার লগে!
ঘাসরাস্তা
টয়াবাড়ির পানি
নলখাগড়া
নিচে খেলছে
কেমন জানি খেলছে ওরা
ঘরের ভেতর
খাটবিছানার
মাছ প্রজাতি।
কে কইছিলো?
পদ্মপাতা
মোরগফুল গন্ধরাজ
কলকে ফুলের বাগান যেতে
বৃক্ষ দেখলে চাই থাকতে
পাহাড় দেখলে হাসি দিতে
চাঁদের দিকে
লুক দিতে
তারার দিকে টিপ দিতে
অনেকগুলো লুকিযে থাকা
আকাশের উপর
আকাশ দেখতে
কে কইছিলো?
আমি চিনতে
তুমি চিনতে
সে কে চিনতে
তাকে চিনতে
জামাকাপড়
এইরকমের রঙিন সমাজ
রাষ্ট্র রাষ্ট্র
দ্বেষ চিনতে
দিকভ্রান্ত ভুত চিনতে
বনের রাজ
কিংডোমের জগত জোড়া খ্যাতি জানতে
প্রত্ন থেকে উঠে আসা
পুরাণ পুরাণ দুনিয়াগিরি
লুপ্ত করে
পৃথিবীটারে প্রকাশ করতে
কে কইছিলো?
নদী খুঁজতে
নাবিক আর লবণ খুঁজতে
বিরাট ডানার পাখি
হরেক রকম
পাখি
উড়ছে মনে;
সে সাগরে
আসছে জাহাজ
আসছে গাড়ি
আসছে ফড়িং
জ্বলছে মাটির শুকনা খড়ি
আগুন
আগুন!
তাই পেরোলেই
দূরের ঘর
দূরের বন
স্বপ্নদেখা
লাল মরিচের বাড়ি
এই বাড়িটা কোথায়
কদ্দুর?
কোথায় পাবো?
এই দুনিয়ায় আছে!
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিতে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ইউনূস...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুনঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন