somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

I LOVE ALL ANIMALES….

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



I LOVE ALL ANIMALES….
যেদিন থেকে দেশ বা রাষ্ট্র,সীমানা,সার্বভৌমত্ব,জাতীয়তাবাদ,পতাকা,রাজনীতি,রুল অব ল শব্দগুলোর অর্থ বুঝতে শিখেছি সেদিন থেকে>>>>
আমি আর দেশ বিশ্বাস করি না
সীমানা বিশ্বাস করি না
সার্বভৌমত্ব বিশ্বাস করি না
জাতীয়তাবাদ বিশ্বাস করি না
পতাকা বিশ্বাস করি না
রাজনীতি বিশ্বাস করি না
স্বাধীনতা বিশ্বাস করি না
রুল অব ল বিশ্বাস করি না
আমি জগতে সব প্রাণী ছাড়া আর কোন কিছুরে বিশ্বাস করি না।বিশ্বাস একটা ধর্ম।আমার কোন ধর্ম নাই।নিঃধর্ম মাত্র।স্রেফ দুনিয়ায় আসা আর যাওয়া।
মাঝখানে নিষ্ক্রান্ত বিভ্রান্তির বিচ্ছুরিত দূরনক্ষত্র জীবন।
নক্ষত্রের ও জীবন আছে।
মৃত্যু আছ।তার জন্য অন্য নক্ষত্র বাহিত আঘাতও আছে।।

মানুষকে অন্য দশটা পোকামাকড়ের চেয়ে বেশি শ্রদ্ধা করি না।।

অনেক সংস্কার কুসংস্কার এখনো আছে তবু সেই সংকট হয়ত কোনদিন অতিক্রম করা হবে না।তাই উপরের সকল শব্দ আর আমাকে টানে না।
সত্যিই টানে না।

জগত আসলে
সুন্দরের নামে কুৎসিত সুন্দরকেই ভালবাসে।
ভালবাসা-সেও মিথ্যাশ্রিত।যুক্তিবিদ্যার অধীন!!!আর কিছু না!!!
তবু আমাকে একটা সীমানার ভেতর আটকে থাকতে হবে।
একটা রাষ্ট্রের ভেতর আটকে থাকতে হবে।
একটা সার্বভৌম কর্তৃপক্ষের কাছে নতো থাকতে হবে।
একটা পতাকার দিকে তাকিয়ে থাকতে হবে।
একটা জাতীয়তাবোধ আমাকে লিখতে হবে,পড়তে হবে।
রাজনীতির বুলি আওড়াতে হবে।
রুল অব ল মানতে হবে!

একটা কর্তৃপক্ষ আমাকে কোথাও নেবে না
বাতিল বাতিল বলে আমাকে জগত থেকে অস্বীকার করবে।
সেই শিক্ষা নিয়ে আমার পরিবার,আমার সমাজ আমাকে চূড়ান্ত অপর্দাথ বলে বাতিল করবে।
আমি কোথায় যাবো??
আমার কি জায়গা নাই???
এসব মানা না মানাই কি হবে আমার চূড়ান্তপ্রাণী কাঠামোর কাছে চূড়ান্ত অপরাধ।
ক্রুশ,হিজরত,ফাঁসি…সব আমার।
এই এক দাবি।।
না
এবং না
আমার নাম প্রাণী।
আর কোন নাম নাই।
কোন নামে আমাকে ডেকো না।
আমার ভুল শুদ্ধ বলে কিছু নাই।
আমার পাপ তাপ বলে কিছু নাই।
আমি আর অপরাধকেও ধর্তব্যে আনি না।
মানুষের দরকার
আমি যেহেতু প্রাণী ওসব আমার প্রয়োজন নাই।
আমার পিতা নাই।
আমার মা’ও একদিন পৃথিবী থেকে মিইয়ে যাবে।
আমিও যাবো।
আমার পিতা মাতা আমরা সকলেই যৌথ প্রাণী।।
আমি এক নগণ্য তুচ্ছ;বাতিল নই
প্রাণীমাত্র।
তবু অন্যপ্রাণীর বশে থাকতে হবে।
অন্যবড় বড় প্রাণী আমাকে খেতে আসবে।আমিও ছোটদের দিকে খেতে যাবো।
এ আমার প্রাকৃতিক নিয়তি।
আমি এক তথাকথিত প্রাণী নই শুধু প্রাণী,প্রাণীর এক অবয়ব দেহ।।।।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×