somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন যাইব

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





একদিন যাইব হালদা নদীটির তীরে—দেখিব তার চরণ
রাঙা চন্দন নিয়া চলিতেছে কোমর ভাঙিয়া ভাঙিয়া,দেখিব দুপুরের রোদ
আসিতেছে মাঝি;হাওয়ার বরজ লইয়া-ভাসিতেছে আমাদের কলিজা
নাচিতেছে মাছেরা গড়িতেছে সংসার তাহাদের এপার্টমেন্টে – সেসইব দেখিয়া দেখিয়া
চলে যাইব সড়কে,দেখিব সবুজ রঙ ভাঙা কাঁচের ফাঁকে ফাঁকে
দৌঁড়িতেছে গরু ফসল তরমুজ বাঙ্গির ক্ষেত; উপুড় হওয়া উৎপাদক
করিতেছে ভূগোলে টিকিয়া থাকিবার চাষ।আমরা খাইব তা--।
একদিন যাইব ফটিকছড়ির চা বাগানে – সাজানো চা চারা দেখিব--তাহাদের ছায়া দিতাছে উঁচা উঁচা বৃক্ষ
ছায়ার মতোন রক্ষা করিবে,তাহাদের দেবে শীতল শাড়ির কোল
না চাইতে ও আমার মনে পড়ে যাইবে চাবাগানের জবরদস্তি কড়শাসন
চোখ ভিজে আসিবে;সেসব পাশ কাটিয়ে চলে যাইবো বাগানের শেষপ্রান্তে
দেখিব পাখিরা বাগানে প্রবেশ করিতেছে মেঘেরা প্রবেশ করিতেছে
হয়তো একপশলা বৃষ্টি নেমে আসিবে চোখে—তাহাদের ঈষৎ করুণ রাখিয়া যেন পার হয়ে যাইবো
আরেকটা বাগান,আরেকটা পাহাড়;মায়ের স্তন ঢালে উঠিয়া যেন খাইব তাহার দুধ
মনে মনে ভাবিতেছি হন্তারক পিছু ধাউয়া দিতেছে;ধাক্কা দিয়া ফেলিয়া দেবে পৃথিবী থেকে—ফিরিয়া আসিতে হইবে ঘরে
মোবাইল টাওয়ার আজ পাহারাদার।
তবু ছুটিতেছি অবাধ্য রকমে,:ভাবিতেছি কতো বন পেরিয়ে যাবো কতো পথ পেরিয়ে যাবো
ফিরিতে হবে গড়ে তুলা অনন্যা।যা আছে সেই যাইতেছি কেন ফিরিয়া আসিবো এইখানে তোমাদের ভীড়ে
যে আলিঙ্গন করিয়াছি মন দিয়া ফেলেছি আজীবন বন্ধনে হাঁটিতেছে ক্রন্দন ফেলে—নবো নয় নবরত্ন ফেলে,চাকচিক্য ফেলে--গর্জন উত্তাল সবুজ সান্নিধ্য— ডাকিবে আর!


সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×