somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেইনশপে বা সুপারস্টোরে বহুদিন ধরেই "ভুল" বা "অন্যায়" চলছে, সমাধান করতে আপনার সহযোগিতা চাই

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন চেইন শপ তাদের পণ্যে নির্ধারিত মূল্যর অতিরিক্ত রাখার জন্য আমার দায়ের করা অভিযোগে, আজ ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হল। প্রথমে আমি বাদী হিসাবে অভিযোগ উত্থাপন করলাম। Liquid Anti-septic Dettol এই পণ্যটি স্বপ্নের বা তাদের কোন সিস্টার প্রতিষ্ঠানের তৈরি না। বাংলাদেশে কোন মোড়ক-আবৃত পণ্যে অবশ্যই MRP (Including VAT) অর্থাৎ ভ্যাট অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকতে হবে। Liquid Anti-septic Dettol এর গায়ে লেখা MRP (Including VAT) 42 BDT কিন্তু তারা রাখে ৪৩ টাকা।

এর পর স্বপ্ন চেইন শপের কমার্শিয়াল সেকশনের একজন কর্মকর্তা জানালেন সুপার শপের উপর ৪% ভ্যাট আছে, তাই তারা যোগ করেন। আমি কিছু বলার আগেই ম্যাজিস্ট্রেট বললেন, "সেটা নিজস্ব উৎপাদিত পণ্যর উপর - যেমন আড়ং নিজস্ব ব্রান্ডের পোশাক উৎপাদন করে, কিন্তু এই ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, কিন্তু যে কোন মোড়ক-আবৃত পণ্যে যেমন সাবান, শ্যাম্পু, টিসুপেপার, Liquid Anti-septic Dettol বা এই জাতীয় কিছু তারা তৈরি করেনি, তারা শুধুই মধ্যসত্ত্বভোগী। Liquid Anti-septic Dettol কোম্পানি নিজেরাই ভ্যাট নিচ্ছে এবং সরকারি কোষাগারে জমা দেয়। ডাবল টাক্সেশন বাংলাদেশে নিষিদ্ধ।"

স্বপ্ন চেইন শপের লিগ্যাল এডভাইজার আমতা আমতা স্বরে বললেন, "আমরাতো ফেরেশতা না, ভুল হইতে পারে! তবে বিষয়টা নিশ্চিত হতে হবে"। ম্যাজিস্ট্রেটের প্রশ্নের জবাবে বললেন, তিনি এই আইনের কোন কপি সাথে নিয়ে আসেনন। বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সময় চাইলেন। ম্যাজিস্ট্রেট বললেন,"আমি ১০ বছর ধরে ম্যাজিস্ট্রেসি করি, আমি নিশ্চিত, তবে সময় দিলাম, নয়তো বলবেন - আত্বপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই রায় ঘোষণা করছি। মুদি দোকান থেকে কিনলে বাড়তি টাকা লাগবে না, আপনারা বাড়তি নিবেন, এটাতো হইতেই পারে না"

এরপর ২৫ জুলাই ২০১৬ সকাল ১১ টায় পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে আজকের মত মুলতবি করা হয়।

[+]

চুরির পরিমাণ আসলে কত কোটি টাকা? প্রশ্নটা ১ টাকার নয়, প্রশ্নটা অনিয়মের। বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। প্রতিদিন কমপক্ষে এক হাজার ক্রেতার হতে যদি কমপক্ষে ১ টাকা ভ্যাটের নামে চুরি হয়, তবে মাসে একটি আউটলেটেই চুরি হয় তিরিশ হাজার টাকা। স্বপ্নের আউটলেট কয়টা বের করতে পারলাম না, কারন তাদের কোন ওয়েবসাইট গুগল সার্চ করে পেলাম না। যদি ১০টা হয়, মাসে ৩ লাখ। বছরে ৩৬ লাখ। এইটা নুন্যতম হিসাব। আমি গত বছরের নভেম্বর মাসের মানি রিসিপ্ট জমা দিছি। বহুদিন ধরে চলছে। সুপারশপ আরও আছে -আগোরা, মিনা বাজার, ক্যারি ফ্যামিলি, আর. এফ. এল. এবং আমার জানার বাইরে আরও নিশ্চয় আছে।

প্রথম পয়েন্টঃ ধরে নেই, তাদের কথাই ঠিক - "সুপার শপের উপর ৪% ভ্যাট আছে, এমনকি মোড়ক-আবৃত পণ্যে যেমন সাবান, শ্যাম্পু, টিসুপেপার, Liquid Anti-septic Dettol বা এই জাতীয় কিছু যা তারা তৈরি করেনিনি, যেখানে তারা শুধুই মধ্যসত্ত্বভোগী - তার উপরেও ভ্যাট বসাতে পারে"। অর্থাৎ আমি মামলায় হারলেও এই পয়েন্ট কার্যকর হবে যে ডাবল টাক্সেশন চলতে পারে না। মুদি দোকান থেকে কিনলে বাড়তি টাকা লাগবে না, সুপারশপে লাগবে কেন? এক্ষেত্রে এর পরের কাজ সংসদ সদস্যদের - আইন পরিবর্তন করে ডাবল টাক্সেশন বন্ধ করতে হবে। বিষয়টা পত্রপত্রিকায় তুলে ধরতে হবে।

দ্বিতীয় পয়েন্টঃ যদি আমি মামলায় জিতি, তাহলে প্রশ্ন তারা এই টাকা কি ভ্যাট হিসাবে সরকারি কোষাগারে জমা দিছে? সেক্ষেত্রে বুঝতে হবে তাদের কাজ "ভুল" ছিল, আইন সম্পর্কে পর্যাপ্ত না জানা। প্রতি ক্রেতার পরিচয় লিপিবদ্ধ নাই। যাদের ক্রেডিট কার্ড আছে, তাদেরটা হয়ত বের করে ফেরত দেয়া যাবে। অনেকেই মেম্বারশিপ নিছে, তাদেরটাও ফেরত দেয়া যাবে। কিন্তু যারা আমার মত নগদ টাকায় কিনেছে, তাদের অর্থের শেষ গন্তব্যস্থল সরকারি কোষাগার! এই ক্ষেত্রে কাজ হবে জাতীয় রাজস্ব বোর্ডের, মনে হয়!

তৃতীয় পয়েন্টঃ যদি এই তথাকথিত ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়া না হয়, তবে কি ঘটবে? দিনেদুপুরে ডাকাতি! এটা "অন্যায়" এবং আর্থিক দুর্নীতি, সরাসরি মামলা, গ্রেফতার, কয়েক বছরের জেল! সেইসাথে টাকা বাজেয়াপ্ত করে দ্বিতীয় পয়েন্ট অনুসারে বিলিবন্টন। সরকারি কোষাগারে জমা দেয়া না হলে মাথা ঘামাবে মূসক গোয়েন্দা, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

[+]

আমি যখন চলে আসতেছিলাম - তখন আরেকটা মামলা এজলাসে উঠল, এইটাও একই স্বপ্নের বিরুদ্ধে। তারা ঘোষণা দিয়েছিল একটি সুনির্দিষ্ট পণ্য দুইটি কিনলে একটি ফ্রি। (মনে হয় শ্যাম্পু জাতীয় কিছু)। কিন্তু অনেকেই কেনার পর ক্রেডিট কার্ডে ৩ টার দাম নিয়েছে। গতকাল তারিফ স্বাধীন নামে একজনে কথা নেটে জানলাম, তার বেলায় মাছ কেনার সময় ওজন মাপার মেশিনে আগে থেকেই ৮৮ গ্রাম সেট করা ছিল।

আপনাদের পরিস্থিতি জানা দরকার, আগামী কয়েকদিন আপনারা কি একটু কষ্ট করে স্বপ্ন সহ বিভিন্ন সুপারশপে টুকটাক কেনাকাটা করবেন? সমাজের স্বার্থ রক্ষায় দুই বা তিন টাকা বেশি-ই দেন। তারপর এই ক্ষেত্রে বা অন্য কোথাও অসঙ্গতি ধরা পড়লে, সম্ভব হলে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করে, আগামী ২৫ জুলাই ২০১৬ সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ের ঠিক উল্টোদিকে টি.সি.বি ভবনের আট তলায় চলে আসুন। ১২ টা পর্যন্ত থাকতে হবে, অফিস থেকে হাফ বেলা ছুটি নেন - মানে যারা চাকরি করেন আরকি; আর অন্য পেশায় থাকলে তো সমস্যা নাই।

[+]

অনুগ্রহ করে কমেন্ট করে আপনার অভিজ্ঞতার কথা জানান, আর আমার এক্টিভিটিজ সম্পর্কে বন্ধুদের জানান। একটা পার্মানেন্ট সমাধান দরকার।

[+]

​যারা পূর্বের ব্লগ পড়েননি, তাদের জন্য ... ​​
​প্রথম পর্বঃ ​স্বপ্ন চেইনশপে অতিরিক্ত মূল্য আদায়, বৃহস্পতিবার ১০টায় টিসিবি ভবনে শুনানি
https://www.somewhereinblog.net/blog/tawhidurrahmandear/30145141
https://www.facebook.com/tawhidurrahmandear/posts/10209355475101327

আজকের লেখা ফেসবুকেঃ
https://www.facebook.com/tawhidurrahmandear/posts/10209365749438179
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×