
প্রাথমিক ভাবে আগুন ছোট থাকতেই নিভানর জন্য আপনার প্রথম কাজ হাতের কাছে এক বালতি পানি ও এক বালতি বালু সবসময় মজুদ রাখা। পরের ধাপে ফায়ার এক্সটিংগুইশার। বাড়তি ব্যবস্থা হিসাবে আমি আমাদের বাসায় একটি অতিরিক্ত "অগ্নি নিরাপত্তা ব্যবস্থা" ইন্সটল করলাম।
সাধারণত পানির মোটর এর আউটপুট দিয়ে পানির ট্যাঙ্কিতে পানি পাঠায়। ভাল করে দেখুন, প্রধান পানির লাইনের আউটপুটের সাথে একটি অতিরিক্ত পানির লাইনের আউটপুট সংযুক্ত হয়েছে যা একটি হোসপাইপের সাথে আটকানো। আমরা আমাদের নিজেদের বাসার ও প্রতিবেশীর বাসার আগুন নেভানোর জন্য এটা ব্যাবহার করব। হোসপাইপটা ১০০ ফুট লম্বা।
শেষ পর্যায়ে যদি আগুন যদি আরও ব্যপক হয় - তখন আর কোন উপায় নেই, ততোক্ষণে ফায়ার সার্ভিস এসে যাবে। পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে তারাই পানি দিবে।
এই ব্যবস্থা (এক বালতি পানি ও এক বালতি বালু + কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার ও এবিসি পাউডার ফায়ার এক্সটিংগুইশার + আমার ছবির মত ব্যবস্থা) বাংলাদেশের প্রতিটি বাসায় (এপার্টমেন্টে প্রতি তলায়) আইনের মাধ্যমে বাধ্যতামূলক করারা উদ্যোগ নিলে আগুন ছোট থাকতেই তা নিভিয়ে ফেলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
পাশাপাশি দমকল বাহিনীর অফিসগুলিতে সরকারিভাবে ফায়ার এক্সটিংগুইশার বিক্রির ব্যবস্থা থাকা উচিত। কারন, বাইরের দোকানে যেসব ফায়ার এক্সটিংগুইশার বিক্রি হয় তা অনেকক্ষেত্রেই নির্ভরযোগ্য নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



