ব্লগার রাজিব ওরফে থাবা বাবা একজন খাঁটি ইসলাম বিদ্বেসী।কিন্তু উনার এই খারাপ চেহারার ঠিক উল্টোদিকে একটা ভালো দিকও ছিল যেটা লাখো বাঙ্গালিকে করেছে এক।
একজন মুসলিম হিসেবে তাকে ঘৃনা করলেও একজন বাঙ্গালি হিসেবে না ভালোবেসে আর পারলাম না।
মহানবী (সাঃ) বলেছেন,
"তোমরা মৃত ব্যাক্তির খারাপ বিষয়গুলো আলোচনা করনা"
আমরা মুসলিমরা এটা বারবার ভুলে যাচ্ছি।
এমনও তো হতে পরে এটা যুদ্ধাপরাধীদের শাস্তি বনচালের ও শাহবাগের আন্দোলন বানচালের নতুন কোনো পরিকল্পনা।
একজন ইসলাম বিদ্বেসীকে হত্যা করে দেশবাসীকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে-
"কেমন এই শাহবাগীরা?"
সকাল থেকে ফেসবুক এবং ব্লগগুলোতে চোখ বুলিয়ে দেখলাম যে চক্রান্তকারীরা সফল হতে শুরু করেছে।আন্দোলন বাদ দিয়ে নস্তিক রাজিবের কথায় ব্লগ,ফেসবুক,চায়ের কাপ গরম হয়ে গিয়েছে।
কিন্তু আরেকটা বিষয় মনে রাখবেন,রাজিব একজন নাস্তিক ছিলেন,মুসলিম পরিবার,সমাজের একজন নস্তিক।
তার আশেপাশের মুসলিম সমাজ তাকে পথে আনতে না পারলেও তিনি কিন্তু বাঙ্গালী সমাজকে পথে আনতে পেরেছেন।
আজ তারা তাদের জাতির শত্রুদের সত্যিকারের চিনতে পেরেছে।
সুতরাং রাজিব কি ছিল আর না ছিল তা এখন না ভেবে, ভাবুন কিভাবে রাজাকারদের শাস্তি নিঃশ্চিত করা যায়।
"আমরা হিন্দু না মুসলিম এটা যতটা না সত্য তারচেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালি"
কথাটা ড. মুহাম্মদ শহীদুল্লার
তবে এই মূহুর্তে আমারও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



